Friday, April 3, 2026

এই মুহূর্তে জীবনের সেরা ফর্মে রয়েছি’, বললেন রাজস্থানের তারকা ব‍্যাটার বাটলার

Date:

Share post:

শুক্রবার রাতে দিল্লি ক‍্যাপিটালসের ( Delhi Capitals) বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেন রাজস্থান রয়‍্যালসের (Rajasthan Royals) ব‍্যাটার জস বাটলার ( Jos Buttler) । তাঁর ১১৬ রানের ব‍্যাটে ভর করে দিল্লির বিরুদ্ধে ১৫ রানে জয় পায় রাজস্থান। কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে শতরানের পর, দিল্লির বিরুদ্ধে শতরানের একটি তুখড় ইনিংস খেলেন বাটলার। এই ইনিংসের পর বাটলার স্বীকার করে নিচ্ছেন, এই মুহূর্তে জীবনের সেরা ফর্মে রয়েছেন তিনি।

এই নিয়ে সাংবাদিক সম্মেলনে বাটলার বলেন, “এই ইনিংসটা বিশেষ ছিল। ওয়াংখেড়ে স্টেডিয়াম আমার খুবই পছন্দের। এখানেই আমি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল কেরিয়ার শুরু করেছিলাম। আমি সত্যি বলতে নিজের কেরিয়ারের সেরা ফর্মে রয়েছি। মরশুম জুড়ে এই ফর্মটাই ধরে রাখতে হবে। দেবদূত পাডিক্কাল কিন্তু অপরদিকে ভালই খেলছিল। আমরা পরিকল্পনা করেই দিল্লির বিরুদ্ধে আক্রমণের পথ বেছে নিই।”

আরও পড়ুন:Shane Watson: এবার নো বল বিতর্কে মুখ খুললেন শেন ওয়াটসন, তীব্র প্রতিবাদ করলেন তিনি

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...