Saturday, April 4, 2026

আচমকা ধস হেদুয়াতে, মুহূর্তে চাঞ্চল্য

Date:

Share post:

হাতিবাগানের কাছে হেদুয়া পার্ক (Hedua Park) সংলগ্ন বিধান সরণিতে (Bidhan Sarani) প্রায় ৬ ফুট রাস্তা ভেঙে ঢুকে গেল। শুক্রবার রাতেই ওই রাস্তার কিছু অংশ বসে যায়। শনিবার সকালে যত বেলা বাড়ে ততই ধস বড় আকার নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় পুলিশ। সেই সঙ্গে সেখানে যান পূর্ত দফতরের আধিকারিকরাও।

স্থানীয় সূত্রের খবর কিছুদিন আগেই রাস্তায় কাজ হচ্ছিল। এর জেরেই বিপত্তি বলে মনে করছেন অনেকে। কলকাতা পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের ব্যস্ততম একটি রাস্তা হল বিধান সরণী (Hedua Park, Bidhan Sarani)। কার্যতই এই ধস নিয়ে উদ্বেগে এলাকার মানুষজন। বহদিনের পুরনো এই রাস্তা। প্রচুর যানবাহন চলাচল করে। আচমকা এই ধস নামার ফলে সমস্যা সৃষ্টি হয়েছে। এখন গাড়ি চলাচলের গতি কমেছে। দ্রুত রাস্তা ঠিক না হলে বিপত্তি আরো বাড়বে বই কম নয়। কাউন্সিলরকেও জানানো হয়েছে পুরো বিষয়টা। তিনিও ঘটনাস্থলে যান। কাজ শুরু হয় দ্রুত।

আরও পড়ুন-পুলিশের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ! গ্রেফতার কনস্টেবল

প্রসঙ্গত, গতবছর আবহাওয়াবিদরা এরকম একটা ভবিষ্যত বাণী করেছিলেন। খুব ঘন ঘন দুর্যোগের ফলে বৃষ্টির জল ধীরে ধীরে মাটিতে নেমে যায় এরপর যেখানে ঝুরঝুরে মাটি সেখানে রোদ পড়ে শুকলেই মাটির বাঁধন আলগা হতে শুরু করে। এর জেরে কলকাতার বিভিন্ন জায়গায় ধসের সম্ভাবনা দেখা দিতে পারে।

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...