Monday, February 23, 2026

প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরছেন অধীর রঞ্জন চৌধুরী!v

Date:

Share post:

সদস্য সংগ্রহ করতে ব্যর্থ প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। কংগ্রেস নেতৃত্ব একটি লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছিলেন। কিন্তু তার কাছাকাছিও পৌঁছতে পারল না। ফলে প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্ব নিয়ে উঠছে প্রশ্ন। সূত্রের খবর, অধীররঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ হারাতে চলেছেন।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের লক্ষ্য করে দেশজুড়ে সদস্য সংগ্রহ অভিযানে নেমেছে কংগ্রেস (Congress)। সদস্য সংগ্রহের সময়সীমা ছিল ১৫ এপ্রিল। তা বেশ কিছু দিন আগেই পেরিয়ে গিয়েছে। সেখানে পশ্চিমবঙ্গ বাদে বাকি সমস্ত রাজ্যে সবমিলিয়ে অন্তত ২০ লক্ষ মানুষ কংগ্রেসে যোগ দিয়েছেন। নির্দেশানুসারে, রাজ্যে যত বুথ রয়েছে তার অর্ধেক বুথে অন্তত ২৫ জন করে সদস্য সংগ্রহ করতে হবে। সেখানে পশ্চিমবঙ্গে বর্তমানে ৮০ হাজার বুথ রয়েছে। তার অর্ধেক বুথে কমপক্ষে ২৫ জন করে সদস্য কংগ্রেসে যোগদান করাতে হলে পশ্চিমবঙ্গে ১০ লক্ষ নতুন সদস্য হওয়া উচিত ছিল। বিধান ভবন সূত্রে খবর, বাংলাজুড়ে সদস্য সংগ্রহ করার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল। তা অর্ধেকও হয়নি। তাই প্রদেশ কংগ্রেস সভাপতি পদে অধীরের থাকা নিয়ে দেখা গিয়েছে অনিশ্চয়তা। হাইকম্যান্ডের তরফে তিন মাসের সময় দেওয়া হয়েছে মুর্শিদাবাদের সাংসদকে (MP Adhir Ranjan Chowdhury)।

আরও পড়ুন: যোগীর প্রয়াগরাজ গণহত্যার সত্য অনুসন্ধানে রবিবার ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে তৃণমূল

জানা যাচ্ছে, এমন পরিস্থিতিতে অধীরের সঙ্গে সোনিয়া ও রাহুল গান্ধী বৈঠকে বসেছিলেন। তাঁরা অধীরকে জিজ্ঞাসা করেন, দুটি পদ একসঙ্গে সামলাতে অসুবিধা হচ্ছে কিনা ? তাঁরা জানিয়ে দেন, সমস্যা হলে কোনও একটি দায়িত্ব স্বেচ্ছায় ছাড়তে পারেন। তবে আগামী তিন মাসের মধ্যে কংগ্রেস নেতৃত্ব দেওয়া লক্ষ্যমাত্রা পূরণ করার কথা বলা হয়েছে।



spot_img

Related articles

পোর্টাল বন্ধ, কীভাবে নথি আপলোড: কমিশনকে প্রশ্ন বিচারকদের

সোমবার থেকেই লজিকাল ডিসক্রিপেন্সিতে আটকে থাকা ভোটাদের নথি যাচাইয়ের কাজ শুরু করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিচারক ও বিচারবিভাগীয় আধিকারিকরা।...

পিজির মুকুটে নয়া পালক! স্বাস্থ্যসাথীর হাত ধরে রাজ্যে প্রথম ‘সিউচারলেস হার্ট ভালভ’ প্রতিস্থাপন

রাজ্যের মুকুটে নতুন পালক। খাস কলকাতার এসএসকেএম হাসপাতালে সফলভাবে সম্পন্ন হলো রাজ্যের প্রথম সরকারি ‘সিউচারলেস হার্ট ভালভ’ বা...

চূড়ান্ত ব্যর্থ ব্যাটিং, সুপার আটের প্রথম ম্যাচে হেরে চাপে ভারত

  টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World cup) সুপার এইটের প্রথম ম্যাচেই ধাক্কা ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হার টিম...

নিজে হাতে খুন করেও অনুশোচনা নেই ব্রিজভূষণের! ধর্ষক-খুনিদের আশ্রয়দাতা মোদিকে প্রশ্ন তৃণমূলের

একসময় দেশের মুখ উজ্জ্বল করা মহিলা ক্রীড়াবিদরা ধর্ষক বলে আঙুল তুলেছিলেন তার দিকে। তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে...