Friday, June 26, 2026

গান্ধর্ব মতে বিয়ে: হঠাৎ ভাইরাল অঙ্কিতা-প্রান্তিকর বিয়ের ছবি

Date:

Share post:

চলতি বছর জানুয়ারিতেই( January) চুপিচুপি বিয়ে সেরে ফেলেছিলেন টেলি অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakrabarty) এবং অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায় (Prantik Bandyopaddhay)। কাকপক্ষীও টের পায়নি সেই বিয়ে। সম্প্রতি এই টলি তারকা জুটি(Tolly Couple) প্রকাশ্যে আনলেন তাঁদের সেই গোপন বিয়ের(Wedding) ছবি।

শুক্রবার জানা গেল তাঁদের বিয়ের খবর । কলকাতা নয় একেবারে ডেসটিনেশন ওয়েডিং সেরেছেন তাঁরা সিকিমের মনোরম পাহাড়ি প্রকৃতিতে।  জনা আঠারো কুড়ি ঘনিষ্ঠ বন্ধু সামিল ছিলেন সেই গান্ধর্ব মতের বিয়েতে। কোনও মন্ত্রপাঠ অগ্নিসাক্ষ্য ছিলনা প্রকৃতিকে সাক্ষী রেখে, ঘনিষ্ঠ আত্মীয় বন্ধু নিয়েএক হয়েছেন এই দুই টেলি তারকা।বিয়েতে উপস্থিত  ছিলেন অঙ্কিতার ঘনিষ্ঠ বন্ধু টলিউডের নামজাদা অভিনেত্রী সোহিনী সরকার । অঙ্কিতার খুব ভালো বন্ধু সোহিনী।

১৪ ডিসেম্বর একে অপরকে প্রেম নিবেদন করেন তাঁরা এবং সেইদিনই বিয়ের সিদ্ধান্ত নেন। দীর্ঘ দশ বছরের বন্ধুত্ব পরিণতি পেল । সংবাদ মাধ্যমকে অঙ্কিতা বলেন খুব সাধারণভাবে বিয়েটা করতে চেয়েছিলেন কারণ ধুমধাম করে বিয়ে করলে বিষয়টা আর ব্যক্তিগত থাকেনা । কে কী ভাবল  সেটাই মাথার মধ্যে ঘোরে  সেটা তাঁরা চাননি । বন্ধুত্ব দীর্ঘদিনের হলেও ডেটিং করেছেন ঠিক একবছর। জানা গেল এই তারকা জুটির জন্য আইবুড়ো ভাতে এলাহি ভোজের আয়োজন করেছিলেন বন্ধু সোহিনী সরকার (Sohini Sarkar)।

বিয়ের পর একে অপরের ভাল বন্ধু হয়েই থাকতে চান তাঁরা । একে অপরের সঙ্গে সব কথা ভাগ করে নিতে চান কেউ কারো স্বাধীনতায় হস্তক্ষেপ না করেই।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...