Friday, June 26, 2026

প্রিয়াঙ্কার কাছ থেকে দু’কোটি টাকা দিয়ে ছবি কিনতে বাধ্য হয়েছিলেন ইয়েস ব্যাঙ্কের কর্তা! চাঞ্চল্যকর অভিযোগ

Date:

Share post:

এবার গান্ধী পরিবারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন ইয়েস ব্যাঙ্ক কর্তা রানা কাপুর। বর্তমানে অর্থ পাচার সংক্রান্ত মামলায় রানা বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। সেখানেই ইডি (Enforcement Directorate) আধিকারিকদের কাছে দেওয়া একটি বিবৃতিতে তিনি জানিয়েছেন, মকবুল ফিদা হুসেনের একটি ছবি তিনি প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) কাছ থেকে কিনতে বাধ্য হয়েছিলেন। ২ কোটি টাকা দিয়ে তাকে ছবিটি জোর করে কেন হয়েছিল বলেই দাবি রানা কাপুরের (Rana Kapoor)।

রানা এনফর্সমেন্ট ডিরেক্টোরেটের আধিকারিকদের আরও জানিয়েছেন, তৎকালীন পেট্রলিয়াম মন্ত্রী মুরলী দেওরা তাঁকে বলেছিলেন, ছবিটি না কিনলে তাঁর সঙ্গে গান্ধী পরিবারের কোনো সম্পর্ক তৈরি হবে না। বর্তমানে মুরলী দেওরা প্রয়াত। বিশেষ আদালতে ইডি আধিকারিকরা যে চার্জশিট জমা দিয়েছেন তাতেই এই ছবি কেনার বিষয়টি উল্লেখ রয়েছে। রানা বলেছেন, ছবিটি (Priyanka Gandhi- Rana Kapoor) কেনার জন্য যে দু’কোটি টাকা তিনি দিয়েছিলেন তা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী চিকিৎসার জন্য ব্যয় করা হয়েছিল। একথা রানাকে গোপনে জানান মুরলী দেওয়ার ছেলে মিলিন্দ দেওরা।

আরও পড়ুন: বাইরে বের হতে গেলে লাগবে সাদা রিবন, না থাকলেই গুলি! মারিউপোলবাসীকে নির্দেশ রাশিয়ার

রানা আরও বলেন, সেই সময় সোনিয়া ঘনিষ্ঠ আহমেদ প্যাটেল বলেছিলেন, “গান্ধী পরিবারকে টাকা দিয়ে সাহায্য করেন। এই সুযোগে তিনি ওই পরিবারের পাশে দাঁড়ান। এছাড়াও ওদের সাহায্য করলে ‘পদ্মসম্মান’ পাওয়া নিশ্চিত।” ইডিকে ইয়েস ব্যাঙ্কের সহ- প্রতিষ্ঠাতা রানা আরও জানিয়েছেন, দেওরা তাঁকে এক নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, মকবুল ফিদা হুসেনের ছবিটি না কিনলে ইয়েস ব্যাঙ্কের উপর বিরূপ প্রতিক্রিয়া হতে পারে।




Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...