Wednesday, June 24, 2026

সিদ্ধার্থ  কিয়ারার বিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে, মুখ কুলুপ দুই তারকার

Date:

Share post:

বলিউডের জনপ্রিয় জুটি  সিদ্ধার্থ মালহোত্রা(Siddhart Malhotra) এবং কিয়ারা আদবানির( Kiara Advani)ব্রেক আপ স্টোরি নিয়ে এইমুহুর্তে জল্পনা তুঙ্গে । তারকাদের প্রেম বিয়ে যেমন নেটিজেনদের আগ্রহের কেন্দ্র বিন্দু ঠিক তেমনই তাঁদের বিচ্ছেদও।  কারণ বলিউডের সব কেচ্ছা-কেলেঙ্কারি ভাল খারাপ খবর হয় প্রতিনিয়ত ।

সদ্য রণবীর আলিয়ার বিয়ে নিয়ে মেতে ছিল নেটিজেনরা । ভাবখানা এমন যেন তাঁদের বাড়ির ছেলে মেয়েদেরই বিয়ে হল । এরপরেই নতুন গল্প শুরু। সিদ্ধার্থ, কিয়ারার বিচ্ছেদ।এও যেন ঘরের ছেলেমেয়ের বিচ্ছেদ । তাই শশব্যাস্ত তামাম নেটকুল এবং তাঁদের ভক্তরা ।

সম্পর্ক নাকি ভেঙে যাচ্ছে সিদ্ধার্থ কিয়ারার এমনটাই রটনা। বলিউডের অন্যতম হিট এবং হ্যাপেনিং জুটির এই বিচ্ছেদ বার্তা ভাইরাল হল সম্প্রতি । ঘনিষ্ঠ সুত্রের খবর দুজনেই নাকী প্রেম সম্পর্কের ইতি টেনেছেন । ‘শেরশাহ’ ছবিতে এই জুটির অন স্ক্রীন রোমান্স বেশ চর্চিত এবং প্রশংসিত হয়েছিল । এটাই তাঁদের প্রথম জুটির ছবি। তারপর থেকে তাঁদের প্রেম নিয়ে জল্পনা শুরু হয়। কিন্তু সবটাই জল্পনা সিদ্ধার্থ ,কিয়ারা কিন্তু প্রেম বা বিচ্ছেদ কোনওটা নিয়েই মুখ খোলেননি।কখনও। তাঁদের ভক্ত অনুরাগীরা যদিও চেয়েছিলেন এই প্রেম চিরন্তন হোক । এই ব্রেক আপ গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলেন সিদ্ধার্থ এবং কিয়ারা। ইনস্টাগ্রামের দুজনের পোস্ট দেখে নেট নাগরিকদের বক্তব্য তাঁরা একে অপরকে কোনও বার্তা দিতে চেয়েছেন।

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...