Saturday, March 28, 2026

চিনা পর্যটকদের ভারত ভ্রমণের উপর ‘নিষেধাজ্ঞা’ জারি নয়াদিল্লির

Date:

Share post:

দুরত্ব অনেকদিন আগেই লক্ষ্য করা গিয়েছিলে। সেই ফাটল আরও চওড়া হল। এবার চিনা পর্যটকদের ভারতে প্রবেশের ভিসা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল ভারত। আন্তর্জাতিক বিমান নিয়ামক সংস্থা আইএটিএ এই খবর জানিয়ে বলেছে, গত ২০ এপ্রিল থেকেই এই নিয়ম লাঘু করা হয়েছে। এর ফলে চিনা নাগরিকরাও এখন থেকে ভারতে প্রবেশের ছাড়পত্র পাবেন না।

আরও পড়ুনঃশিয়রে চতুর্থ ঢেউ! কোভিড পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী


প্রসঙ্গত, চিনের বিশ্ববিদ্যালয়গুলোয় ভারতের প্রায় ২২ হাজার পড়ুয়া লেখাপড়া করে। তাদের সমস্যার কথা চিনকে জানিয়েছিল ভারত। কিন্তু, প্রতিবেশী দেশটি এখনও পর্যন্ত ওই পড়ুয়াদের চিনে প্রবেশ করতে দেয়নি। ফলে কারও কারও পড়াশুনো অর্ধেক পথেই শেষ হয়ে গেছে। এমতাবস্থায় এ বার চিনা নাগরিকদের পর্যটক ভিসা দেওয়াও স্থগিত রাখল ভারত।


আইএটিএ-এর তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিনা নাগরিকদের পর্যটক ভিসা আর কার্যকর নয়। সেই সঙ্গে প্রকাশ করা হয়েছে, কোন কোন দেশের নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবেন তা-ও জানানো হয়েছে তালিকায়।

Related articles

বিমানে ভিআইপিদের উপস্থিতিতে মানতে হবে কড়া নিয়ম, নির্দেশ ডিজিসিএ-র

বিমানে বা কপ্টারে কোনও ভিআইপি থাকলে সেই ভিআইপি বা তাঁর সঙ্গীদের চাপের মুখে পাইলট কোনরকম সিদ্ধান্ত নিতে পারেন...

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় উঠল শশী-কাজলের নাম, শীর্ষণ্য এখনও ‘বিচারাধীন’!

মধ্যরাতে প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (Second Supplementary List) রয়েছে তৃণমূল প্রার্থী শশী পাঁজা (Sashi Panja) ও কাজল শেখের...

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...