Wednesday, June 24, 2026

শিয়রে চতুর্থ ঢেউ! কোভিড পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

Date:

Share post:

ফের চোখরাঙাচ্ছে কোভিড-১৯। ক্রমশ পরিস্থিতিও উদ্বেগজনক হয়ে উঠছে। ফলে উদ্বেগ বাড়ছে কেন্দ্রের। কী করে সংক্রমণের রাশ টানা যায়, সেব্যাপারে ইতিমধ্যেই পাঁচ রাজ্যে চিঠি পাঠিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। কিন্তু তাতেও রাশ টানা সম্ভব হয়নি। তাই আগামী বুধবারই কড়টনার সামগ্রিক পরিস্থিতি নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইটে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।


আরও পড়ুন:পুড়ছে দক্ষিণবঙ্গ! ৭ জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস, বৃষ্টি কবে?

এদিন ট্যুইটে প্রধানমন্ত্রী মোদি জানান, ২৭ এপ্রিল দুপুর ১২টা নাগাদ তিনি ভিডিও কনফারেন্স করবেন। সব রাজ্যের কোভিড পরিস্থিতির খোঁজখবর নেবেন মুখ্যমন্ত্রীদের কাছে। তারপর আলোচনাক্রমে প্রয়োজনে ফের নতুন কোভিড গাইডলাইন তৈরি হবে।


সম্প্রতি দেশের কোভিড পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে। বেড়েছে সংক্রমণের দাপট। রাজধানী দিল্লিতে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। গত কয়েকদিনে দৈনিক সংক্রমণ হাজার পেরিয়েছে। বেড়েছে অ্যাকটিভ কেস ও মৃত্যুর হার। এছাড়া বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে কোভিডে আক্রান্ত হয়েছেন শিক্ষক-পড়ুয়ারা।সংক্রমণের হার বাড়তে থাকায় দেশের ফের চতুর্থ ঢেউয়ের সতর্কবার্তা দিয়েছেন চিকিৎসকমহল। তাই আগেভাগেই দেশের কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...