Friday, April 3, 2026

Bengal: বাংলার কোচ থাকছেন অরুণ লালই, জানালেন সিএবি সচিব

Date:

Share post:

আগামী মুরশুমে বাংলার (Bengal)কোচ অরুণ লাল (Arun Lal) থাকছেন কিনা, তা নিয়ে জল্পনা শোনা গিয়েছিল। রবিবার সেই জল্পনার অবসান ঘটালেন সিএবি (CAB) সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehashis Ganguly) । তিনি জানালেন, বাংলার বর্তমান কোচিং স্টাফেই আস্থা রাখছে সিএবি। অরুণ লালের প্রশিক্ষণাধীন বাংলা দল এবারের রঞ্জি ট্রফিতে ভাল পারফরম্যান্স করছে। শেষবার রঞ্জি ফাইনালও খেলেছিল বাংলা। এবারও এলিট গ্রুপে শীর্ষে থেকে নক-আউটে গিয়েছে দল। তাই ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফদের পারফরম্যান্সেও সন্তুষ্ট সিএবি। কিন্তু মরশুম শেষ না হলেও আগামীর ভাবনাও শুরু করেছেন কর্তারা। তবে এখনই তা নিয়ে সব কিছু সামনে আনতে চান না তাঁরা।

সিএবি সূত্রে খবর, আগামী মরশুমে কোচ হিসেবে থাকতে চাইছেন না অরুণ। তিনি নাকি সিএবি-কে তা জানিয়েও রেখেছেন। এই মরশুমেই শেষ হচ্ছে অরুণের চুক্তির মেয়াদ। তাই আগাম পরিকল্পনা করতেই হচ্ছে সিএবি-কে। তবে আগামী মরশুমে বাংলার কোচ হওয়ার দৌড়ে কয়েকজন প্রাক্তন ক্রিকেটারের নাম সামনে আসায় বিরক্ত ও ক্ষুব্ধ কর্তারা।

সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় রীতিমতো বিবৃতি দিয়ে বলেছেন, এই খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন, ‘‘এসব ভিত্তিহীন খবর। মাঝ মরশুমে এই ধরনের গুজব দলের জন্য ক্ষতিকর, যখন বাংলা এখন ভাল ক্রিকেট খেলছে। ২০২০ সালে অরুণ লালের প্রশিক্ষণে বাংলা রঞ্জি ফাইনাল খেলেছে এবং এই মরশুমে আমরা কোয়ার্টার ফাইনালে। দল খুব ভাল খেলছে। কোচিং স্টাফ দুর্দান্ত কাজ করছে। সিএবি খুবই খুশি বর্তমান সিস্টেমে। এই অবস্থায় যে কোনও ধরনের নেতিবাচক খবর বিরূপ প্রভাব ফেলতে পারে দলে।’’

আরও পড়ুন:Kl Rahul: মুম্বই ম‍্যাচে সেরার শিরোপা নিয়ে মজাদার উত্তর কে এল রাহুলের

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...