Friday, March 27, 2026

Kl Rahul: মুম্বই ম‍্যাচে সেরার শিরোপা নিয়ে মজাদার উত্তর কে এল রাহুলের

Date:

Share post:

রবিবার রাতে আইপিএলের (IPL) ম‍্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indiance) বিরুদ্ধে ৩৬ রানে জিতেছে লখনউ সুপার জায়ান্টস (LSG)। এই ম‍্যাচে দুরন্ত ইনিংস খেলেন লখনউ অধিনায়ক কে এল রাহুল (Kl Rahul)। ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ইনিংস সাজান ১২ টি চার ও ৪ ছক্কা দিয়ে। আর এই ইনিংসের পর সেরা শিরোপা ওঠে রাহুলের কাঁধে। শুধু ম‍্যাচের সেরা নয়, সুপার স্ট্রাইকার অফ দ্য ডে, গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ, সব থেকে বেশি ছয়, মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট অফ দ্য ম্যাচ এবং সব থেকে বেশি চারের পুরস্কারও হাতে ওঠে রাহুলের। এই সব ব্যক্তিগত পুরস্কার মূল্য বাবদ অন্তত ৬ লক্ষ টাকা পকেটে ঢোকে রাহুলের। এই পুরস্কার পাওয়ার পরই মজাদার উত্তর দিলেন তিনি।

ম‍্যাচ শেষে জিজ্ঞাসা করা হয় কেমন লাগছে রাহুলের? তার উত্তরে লখনউ অধিনায়ক বলেন,” স্লো ওভার-রেটের জন্য যা জরিমানা করা হবে, এই পুরস্কারগুলি থেকেই সেটা পুষিয়ে নিতে হবে আমাকে। গত ম্যাচেও জরিমানা হয়েছে, এই ম্যাচেও ওভার-রেটের জন্য নিশ্চিত টাকা কাটা হবে।”

আসলে রাহুল জানতেন যে, ম্যাচে তাঁর দল নির্ধারিত সময়ে বোলিং কোটা শেষ করতে পারেনি। তাই স্লো ওভার-রেটের দায়ে পড়তে হবে তাঁদের। ফলে জরিমানাও হবে। তাই এমনই মজাদার উত্তর দিলেন তিনি।

উল্লেখ ম্যাচের শেষে স্লো-ওভার রেটের দায়ে বিশাল অঙ্কের জরামানা করা হয় লোকেশ রাহুলকে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

মিছিল ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি: নিয়ন্ত্রণে পরিস্থিতি

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাজ্যে রামনবমী পরিচালনার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই মতো রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে রামনবমী...

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...