Thursday, June 25, 2026

Mumbai Indiance: ইশান কিষানের ব‍্যাটিং-এ হতাশ জয়বর্ধনে

Date:

Share post:

চলতি আইপিএলের (IPL) নিলামে ১৫.২৫ কোটি টাকা দিয়ে ঈশান কিষানকে (Ishan Kishan) দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ( Mumbai Indiance)। তরুণ এই ব‍্যাটার দলে আসতেই, চলতি আইপিএলে তাঁর ব‍্যাটে রানের আগুন দেখতে আশায় বুক বেঁধে ছিল আপামর ক্রিকেট প্রেমী। কিন্তু আইপিএল শুরু হতেই ব‍্যাট হাতে হতাশ করেছেন ইশান। তাঁর পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যেই উঠেছে সমলোচনার ঝড়। আর এবার ইশানের ব‍্যাটিং নিয়ে মুখ খুললেন মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে (Mahela Jayawardene)। ইশান কিষানের ব‍্যাটিং-এ যে হতাশ মুম্বই কোচ তা বলতে ভুললেন জয়বর্ধনে।

এদিন এক সাংবাদিক সম্মেলনে জয়বর্ধনে বলেন,” ঈশান সমস্যার মধ্যে রয়েছে। ওকে আমরা স্বাভাবিক খেলার স্বাধীনতা দিয়েছি। কিন্তু দ্রুত ওর সঙ্গে বসতে হবে। ওর সঙ্গে আলোচনায় বসতে হবে।”

যদিও চলতি আইপিএলে মুম্বইয়ের ভরাডুবির জন‍্য শুধু ইশান কিষানকে দোষারোপ করতে নারাজ মুম্বই কোচ। এই নিয়ে তিনি বলেন,” ব্যাটারদের পারফরম্যান্স পর্যালোচনা করতে হবে। এটা উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। অনেকেই সিনিয়র ক্রিকেটার। ওদের একটু ঠেলা দিতে হবে।”

আরও পড়ুন:Rohit Sharma: টানা হারের কারণ হিসাবে দলের ব‍্যাটারদের কাঠগড়ায় তুললেন রোহিত

Related articles

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...