Wednesday, March 18, 2026

মৃত্যু হল ময়নাগুড়ির সেই নির্যাতিতার, পরিবারের দাবি সিবিআই তদন্ত

Date:

Share post:

বহু চেষ্টা সত্ত্বেও বাঁচানো গেল না। শেষ পর্যন্ত প্রাণ হারাল ময়নাগুড়ির সেই নির্যাতিতা নাবালিকা। সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ উত্তরবঙ্গ মেডিকেল কলেজেই মৃত্যু হয় নাবালিকার।ময়নাগুড়ির ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের বাগান বাড়ি এলাকায় নাবালিকাকে ধর্ষণের চেষ্টা ও পরে সবাইকে তা জানিয়ে দেওয়া হবে এই হুমকি দেওয়া হলে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে নাবালিকাটি। অগ্নিদগ্ধ অবস্থায় নাবালিকাকে দ্রুত জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। সেখানেই এই ‘কদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল নাবালিকা মেয়েটি। কিন্তু শেষ রক্ষা হল না। সোমবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজেই ভোর সাড়ে পাঁচটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করে । যদিও পরিবারের অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ বা আশ্বাস না মেলা পর্যন্ত তারা সেই মৃতদেহ বাড়ি নিয়ে আসবেন না। প্রশাসনের তরফে এই দাবি মেনে নেওয়া হবে কী না তা জানা যায়নি।

 

spot_img

Related articles

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...