Friday, April 3, 2026

‘পুরস্কার কেনা যায়’, অভিনেতাদের নিয়ে মন্তব্য করে বিতর্কে বিজেপির রাজ্য সভাপতি

Date:

Share post:

বিধানসভা নির্বাচনে গোহারা হারের পর উপনির্বাচনেও ভরাডুবি অবস্থা বঙ্গ-বিজেপির। হারের কারণ হিসেবে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেই দায়ী করেছেন অনেকেই। কিন্তু হেরেও লজ্জা নেই। উল্টে অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন রাজ্য বিজেপি সভাপতি। এমন কী বললেন সুকান্ত মজুমদার?


আরও পড়ুন:পুড়ছে দক্ষিণবঙ্গ! ৭ জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস, বৃষ্টি কবে?


রাজ্য সরকারের একাধিক প্রকল্প দেশজুড়ে বহুবার প্রশংসিত হয়েছে। পেয়েছে রাষ্ট্রীয় পুরস্কার। এমনকি বিজেপি শাসিত যোগীরাজ্যেও পুরস্কৃত হয়েছে ‘দুয়ারে সরকার’। এ নিয়েই শুরু রাজনৈতিক তরজা। এবিষয় নিয়ে কথা বলতে গিয়েই রীতিমত তেঁতে ওঠেন সুকান্ত মজুমদার। বলেন, “পুরস্কারটা এখন কোনও বিষয় না। অভিনেতাদেরও অনেক পুরস্কার দেয় বহু সংস্থা। পুরস্কার কেনা যায়। কম পয়সায় নাচলে পুরস্কার দেওয়া হয়।” সুকান্তর এই মন্তব্যেই শুরু বিতর্ক।

এদিন অন্দরের কোন্দল প্রকাশ্যে আনেন সুকান্ত মজুমদার। কাজের অভিজ্ঞতা নিয়ে সুকান্তকে পরামর্শ দেন দিলীপ ঘোষ। তারই পাল্টা দিয়ে সুকান্ত ঘোষ বলেন, “আমি আড়াই বছর সাংসদ পদের দায়িত্ব সামলানোর পর রাজ্য সভাপতি হয়েছি। উনি কয়েকমাসে হয়েছিলেন।”

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...