Wednesday, June 24, 2026

দক্ষিণবঙ্গের তীব্র দাবদাহ থেকে নিজেকে ও পরিবারকে কীভাবে রক্ষা করবেন? একগুচ্ছ পরামর্শ নবান্নের

Date:

Share post:

গোটা দক্ষিণবঙ্গ(South Bengal) জুড়ে রেকর্ড গরমে নাজেহাল রাজ্যবাসী। তীব্র দাবদাহে হাঁসফাঁস অবস্থা। এখনই বৃষ্টি(Rain) নিয়ে সুখবর শোনাতে পারছে না হাওয়া অফিস(Weather Department)। সুতরাং গরম থেকে এখনই রেহাই মিলছে না। তাপমাত্রার (Temperature) সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে আর্দ্রতা। ঘরে-বাইরে বয়স্ক থেকে শিশু, শরীর অসুস্থ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা(Doctors)।

এই তীব্র দাবদাহ ও অসহ্য গরম থেকে কীভাবে নিজেকে রক্ষা করবেন? রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যবাসীর সুরক্ষায় একটি তালিকা প্রকাশ করে কিছু পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দফতরের পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করে হয়েছে।

গরমে ভালো থাকতে রাজ্য সরকারের পক্ষ থেকে যে পরামর্শগুলি দেওয়া হয়েছে—

(১) জল পিপাসা না পেলেও সঙ্গে জল রাখুন। নির্দিষ্ট সময় অন্তর জলপান করুন।

(২) রোদে বেরোনোর সময় হালকা রঙের ঢিলেঢালা পোশাক পড়ুন।

(৩) মাথা সর্বদা টুপি বা তোয়ালে দিয়ে ঢেকে রাখা এবং ছাতা ব্যবহার করুন।

(৪) হালকা ও জলীয় অংশ বেশি আছে এই ধরণের খাবার বেশি করে খান।

(৫) যতটা সম্ভব বাইরের জল এড়িয়ে বাড়িতে তৈরি পানীয় জল ও লেবু জল খান।

(৬) স্থানীয় আবহাওয়া সতর্কবার্তার দিকে খেয়াল রাখুন।

(৭) অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

(৮) খুব প্রয়োজন না হলে বাইরে রোদে বেরোবেন না।

(৯) দুপুরের কড়া রোদে বেশি পরিশ্রমসাধ্য কাজ না করাই উচিত।

(১০) বেশি প্রোটিনযুক্ত ও মশলাদার খাবার এড়িয়ে চলুন।

এই নিয়মগুলি মেনে চলার পরও যদি কেউ কোনওভাবে হিটস্ট্রোকে আক্রান্ত হন তাহলে কী করণীয় সেই তালিকাও দেওয়া হয়েছে নবান্নের তরফে।

(১) আক্রান্ত ব্যক্তিকে ঘরের মধ্যে অপেক্ষাকৃত শীতল জায়গায় আনতে হবে।

(২) ভিজে শরীর দিয়ে সারা শরীর মুছিয়ে দিতে হবে।

(৩) সম্পূর্ণ জ্ঞান ফেরার পর লেবু-নুন-চিনির জল খাওয়াতে হবে।

(৪)অবস্থার উন্নতি না হলে ব্যক্তিকে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে যেতে হবে।

Covaxin: ৬ – ১২ বছরের শিশুদের টিকায় ছাড়পত্র ডিসিজিআই-এর

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...