Wednesday, June 24, 2026

Corona Update:ফের চোখ রাঙাচ্ছে করোনা, একাধিক রাজ্যে বাধ্যতামূলক মাস্ক

Date:

Share post:

স্বস্তি নেই কিছুতেই, ফের চোখ রাঙাচ্ছে করোনা(Corona)। একদিনে দেশে করোনায় (Corona)মৃতের সংখ্যা বেড়েছে ১৩৯৯ জন। চতুর্থ ঢেউ এর যে আশঙ্কা করা হচ্ছিল তার বোধহয় আর খুব একটা দেরি নেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে ফের ফিরবে আগের করোনা বিধি নিষেধ? সংক্রমণের গ্রাফ যেভাবে ঊর্ধ্বমুখী তাতে একাধিক রাজ্যে বাধ্যতামূলক হতে চলেছে মাস্ক(face mask compulsory) বলাইবাহুল্য।

মাঝে কয়েকটা দিন করোনা নিয়ে উদ্বেগ কমেছিল, কিন্তু ফের স্বমহিমায় ফিরছে করোনা ভাইরাস। মৃত্যু হার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলেই আশঙ্কা করা হচ্ছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তরফ থেকে মঙ্গলবার যে তথ্য ও পরিসংখ্যান দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৮৩ জন। যদিও সক্রিয় রোগীর সংখ্যাটা কিছুটা হলেও কমেছে।বর্তমানে অ্যাকটিভ কেস ১৫ হাজার ৬৩৬ জন। যা গতকালের থেকে অনেকটাই কম।

একদিনে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৯৯ জন। যদিও এই সংখ্যাটা কি শুধুমাত্র গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান, এই নিয়ে খানিকটা হলেও ধোঁয়াশা রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে সার্বিকভাবে এখনও দেশের দৈনিক করোনা পরিসংখ্যান বেশ উদ্বেগের। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৩ হাজার ৬২২ জন। রাজধানী দিল্লির করোনা পরিসংখ্যান নিয়ে চিন্তা থাকলেও দেশে সুস্থতার হার স্বস্তিজনক।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ২৩ হাজার ৩১১ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১ হাজার ৯৭০ জন।

সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে টিকাকরণের উপর। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত দেশে মোট ১৮৭ কোটি ৯৫ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। গত এক সপ্তাহে সার্বিকভাবে দেশের আক্রান্তের সংখ্যা আগের সপ্তাহের তুলনায় দ্বিগুণ হয়ে গিয়েছে। তাই ফের একাধিক রাজ্যে মাস্ক ফের বাধ্যতামূলক করা হচ্ছে । ইতিমধ্যেই মাস্ক বাধ্যতামূলক করার কথা ঘোষণা করেছে কর্ণাটক এবং ছত্তিশগড়। আগামী দিনে অন্যান্য রাজ্যও যে সেই পথেই হাঁটতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...