Saturday, June 27, 2026

নেশার ঘোরে করা হত্যাও ‘খুন’, রায় মাদ্রাজ হাইকোর্টের

Date:

Share post:

সম্প্রতি একটি খুনের(Murder) মামলায় এই রায় দিল মাদ্রাজ উচ্চ আদালত( Madras High Court)।

২০১৭ সালে ত্রিচি জেলায় ঘটা একটি খুনের ঘটনার প্ররিপ্রেক্ষিতে মাদ্রাজ হাইকোর্টের এই বক্তব্য। খুনের ঘটনায় অভিযুক্ত দীপকের  যাবজ্জীবন কারাদণ্ড ( life imprissonment) কমিয়ে পাঁচবছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করলো। মাদ্রাজ উচ্চ আদালতের বিচারপতি আর সুব্রহ্মণ্যন এবং বিচারপতি এন সতীশ কুমারের ডিভিশন বেঞ্চ বলেন , খুনের সময় অভিযুক্ত ,তাঁর কাকা এবং মৃত ব্যক্তি সম্পূর্ণ মদ্যপ অবস্থায় ছিল। নেশার ঘোরে কোনও উদ্দেশ্য ছাড়াই তাঁরা মারামারি করে এবং অনিচ্ছাকৃত খুন হয়ে যায়। খুনের কোনো উদ্দেশ্য ছিলনা ফলে অভিযুক্ত খুনের পরিমাণ নয় অপরাধমূলক হত্যাকান্ডের জন্য দায়ী।

তাকে দোষী সাব্যস্ত করার সময় উচ্চ আদালত বলেন, দোষী নিজের সক্ষমতার বাইরে গিয়ে মদ্যপান করে এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাহলেও সে খুনের মতো অপরাধে দোষী অব্যহতি পাওয়ার প্রশ্নই নেই কিন্তু তাঁর সাজা কমিয়ে যাবজ্জীবন থেকে পাঁচবছরের মেয়াদ করা হয়।
অপরাধী যেহেতু হত্যা করেছে সেহেতু তাঁর এই কাজ আইপিসি ২৯৯ ধারায়( অপরাধমূলক হত্যার)
আওতায় পড়বে।  সেই অনুযায়ী অভিযুক্ত আইপিসি ৩০৪ ধারার অধীনে পাঁচবছরের সশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হল।

আরও পড়ুন- সুকান্তবাবুর অভিযান দিলীপ বাবুদের প্রতি: বিকাশভবন অভিযানকে কটাক্ষ কুণালের

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...