Tuesday, June 23, 2026

বলিউডে অভিষেক হচ্ছে সচিন কন্যা সারার! জল্পনা তুঙ্গে

Date:

Share post:

কিছুদিন ধরেই বেশ কানাঘুষো চলছিল কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) কন্যা সারা তেন্ডুলকরকে(Sara Tendulkar) নিয়ে। সারা না কী পা রাখতে চলেছেন বলিউডে( Bollywood)।

স্টার কিড সারা ছোট থেকে প্রচারের আলোয় । টিনসেল টাউনে এই নিয়ে বেশ হইচই পড়ে গেছে সেই সঙ্গে নেট মহলেও বেশ জল্পনা। নেটিজেনদের কাছে খুবই জনপ্রিয় সারা। তাঁর সাজপোশাক, আবেদন , অ্যাটিটিউড , সৌন্দর্যে মুগ্ধ অনেকেই।

আরও পড়ুন:তাপপ্রবাহের জেরে এপ্রিলেই কী গরমের ছুটি? জরুরি বৈঠকে সিদ্ধান্ত নিতে পারে শিক্ষা দফতর

সারার যে কোনও পোস্ট নিয়ে অতি আগ্রহী সক্কলে । একে তিনি সচিন কন্যা তায় অপরূপা ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা শুনলে চোখ কপালে উঠবে এখনই তাঁকে ফলো করেন ১.৮ মিলিয়ন মানুষ। মাত্র ২৪ বছর বয়স সারা তেন্ডুলকরের । ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের স্নাতক তিনি। মুম্বইতে ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশুনো করেছেন। শৌনা গেছে পেশাদারভাবে মডেলিং এবং অভিনয়ের প্রশিক্ষণও নিয়েছেন তিনি এবং ইতিমধ্যেই তিনি একটি আন্তর্জাতিক পোশাকের ব্র্যান্ডের মডেলিংও করে ফেলেছেন।

সূত্রের খবর খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন সারা । এই বিষয় বাবা সচিন এবং মা অঞ্জলির সম্পূর্ণ সমর্থন রয়েছে বলেই জানা গেছে। গত বছর মডেলিং কেরিয়ারে অভিষেক হয় তাঁর । সারার স্টাইল স্টেটমেন্ট এককথায় নজরকাড়া। নিজেকে ফিট রাখতে নিয়মিত  ওয়ার্ক আউট করেন সচিন কন্যা ।বাবা ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর। তাঁর কন্যা হওয়ার সুবাদে এমনিতেই তিনি সেলিব্রিটি এবার বাস্তবিকভাবেই সেলেব তকমা আটতে চলেছে তাঁর। কিছুদিন আগেই শোনা গিয়েছিল শাহিদ কাপুরের বিপরীতে অভিনয় করছেন সারা যদিও সেই বিষয় স্পষ্ট করে কিছু জানা যায়নি । তাঁর বলিউডে পদার্পণ নিয়ে সারা নিজে  এখনও অবধি কোনও মন্তব্য করেন নি ।




Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...