Tuesday, June 23, 2026

Habra: তেলের অভাবে হাবরা ডিপো থেকে বন্ধ বাস পরিষেবা

Date:

Share post:

রাস্তায় নেই বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ থেকে শুরু করে নিত্যযাত্রীরা। অত্যধিক হারে বেড়েছে জ্বালানি (Fuel)তেলের দাম। কিন্তু সেইভাবে বাড়েনি ভাড়া। তার ফলে বাস (Bus) চালাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে বাস মালিকদের। করোনা (Corona)পরিস্থিতির পর থেকে লাগাতার যেভাবে জ্বালানি(Fuel) তেলের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। তার ফলে সমস্যায় পরিবহন ব্যবস্থা (Transportation)।

হাবরা বাস ডিপোতে (Habra bus terminal)সারি সারি বাস। কিন্তু রাস্তায় সেভাবে বাসের দেখা মিলছে না। বাস ডিপোর দায়িত্বে থাকা আধিকারিকরা সেভাবে কিছু না বলতে পারলেও হাবরা পুরসভার (Habra Municipality) চেয়ারম্যান জানিয়েছেন এই নিয়ে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। অন্যদিকে সপ্তাহের প্রথম দিন থেকেই ভোগান্তিতে সাধারণ মানুষ। কিন্তু কেন বন্ধ বাস পরিষেবা(Bus Service)?সূত্র মারফত জানা যাচ্ছে তেলের অভাবেই বাস বন্ধ। স্বভাবসিদ্ধ ভাবেই কটাক্ষ করেছেন বিরোধীরা। যদিও বিরোধীদের কোনও মন্তব্যকে আমল দিতে নারাজ হাবরা পুরসভার (Habra Municipality) কর্তারা। হাবরা পুরসভার (Habra Municipality) চেয়ারম্যান জানান বিরোধীদের কাজ শুধু সবকিছু নিয়ে বিরোধিতা করা। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সব সমস্যার সমাধানে কাজ করে চলেছে। এই পুর নির্বাচনে বিরোধীদের মানুষ ভোটাধিকার এর মাধ্যমে প্রত্যাখ্যান করেছে তাই বিরোধীরা এখন নানা এইসব করে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।

নজরদারি বাড়ছে, এবার অনুব্রতর পাসপোর্ট চাইল সিবিআই

হাবরার পাশাপাশি দুর্গাপুরের (Durgapur)ছবিটাও অনেকটাই এক।সেখানকার বেসরকারি বাস মালিকদের সংগঠন জানাচ্ছে যে তাঁরা রোটেশন পদ্ধতিতে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে। দুর্গাপুরে আগে ২৫০ টির বেশি বাস চলত। সেই জায়গায় করোনা পরিস্থিতির পর এমনিতেই বাসের সংখ্যা কমে গেছিল। আর এখন জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে ঠিকমতো ভাড়া না ওঠায় বর্তমানে ১৫০-র চেয়েও কম বাস চলছে শহরের রাস্তায়। গরমের জেরে তারপর যাত্রী সংখ্যা কমেছে। ফলে বাস চালিয়ে তেল খরচ উঠছে না বলেই দাবি বেসরকারি বাস মালিকদের।

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...