Tuesday, June 23, 2026

তাপপ্রবাহের জেরে এপ্রিলেই কী গরমের ছুটি? জরুরি বৈঠকে সিদ্ধান্ত নিতে পারে শিক্ষা দফতর

Date:

Share post:

গোটা দক্ষিণবঙ্গ জুড়ে রেকর্ড গরমে নাজেহাল রাজ্যবাসী। তীব্র দাবদাহে হাঁসফাঁস অবস্থা। এখনই বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অতিষ্ট গরমে অসুস্থ হয়ে পড়ছে আট থেকে আশি সকলেই। এদিকে গরমের ছুটিও মিলছে না। তাই রোজই স্কুলে যেতে হচ্ছে। অস্বস্তিজনক গরমে ঘরে-বাইরে বয়স্ক থেকে শিশু, শরীর অসুস্থ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। এই পরিস্থিতিতেই জরুরি বৈঠক ডাকলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাপপ্রবাহের জেরে স্কুল পড়ুয়াদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে শিক্ষামন্ত্রী।  সেই চিন্তাতেই কী স্কুল ছুটির ভাবনায় বৈঠক ডাকলেন শিক্ষামন্ত্রী?



আরও পড়ুন: দক্ষিণবঙ্গের তীব্র দাবদাহ থেকে নিজেকে ও পরিবারকে কীভাবে রক্ষা করবেন? একগুচ্ছ পরামর্শ নবান্নের


জানা গেছে, তাপপ্রবাহের জেরে বর্তমানের পরিস্থিতি পর্যালোচনা করতেই এই বৈঠক ডেকেছেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবারের বৈঠকে হাজির থাকবেন স্কুল শিক্ষা সচিব ও আধিকারিকরা।স্কুলে গরমের ছুটি এগিয়ে আনা হচ্ছে কিনা তা নিয়ে এখন থেকেই শুরু হয়েছে জল্পনা।  কারণ যে সময়ে স্কুল পড়ুয়ারা বাড়ির বাইরে থাকছে সেই সময়ে গরমের কারণে অস্বস্তি থাকবে চরমে৷ কীভাবে পরিস্থিতির মোকাবিলা করা যায়,  তা নিয়ে বিকেলেই বৈঠকে বসবেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...