Friday, April 3, 2026

২১ মে থেকে দুয়ারে সরকার, ৫ মে থেকে পাড়ায় সমাধান: ঘোষণা মুখ্যমন্ত্রী

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প (Duare Sarkar) । ২১ মে থেকে ৩১ মে পর্যন্ত আবার  শুরু হচ্ছে দুয়ারে সরকার।  পাড়ায় পাড়ায় এই অভিযান শুরু হবে। প্রতিটি এলাকায় ক্যাম্প হবে। সেই ১০ দিন ক্যাম্পে আবেদন জমা নেওয়া হবে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী এদিন জানিয়ে দিয়েছেন ৫ মে থেকে ২০ মে পর্যন্ত চলবে পাড়ায় সমাধান ক্যাম্প । রাজ্যজুড়ে ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আবেদন ও সমস্যার সমাধানের ব্যবস্থা করবে সরকার। প্রকল্পের কাজ যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয় সে জন্য, ওই সময়টায় জরুরি প্রয়োজন ছাড়া সরকারি অফিসারদের ছুটি নয়। মুখ্যমন্ত্রী এদিন রাজ্যের প্রত্যেক জেলাশাসককে এই নির্দেশ দিয়েছেন।

৫ মে থেকে ৫ ই জুন পর্যন্ত উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচিগুলি পালিত হবে। দুয়ারে সরকারের জন্য আবেদন পত্র  জমা নেওয়া হবে আগামী ২১ মে থেকে ৩১ মে পর্যন্ত। সঙ্গে সঙ্গেই সেই আবেদনপত্রগুলি ঝাড়াই বাছাইয়ের কাজও শুরু হয়ে যাবে। ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত আবেদনপত্রগুলিকে দেখে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

বুধবার  নবান্নে রাজ্য সরকারের প্রতিটি দফতরের সচিব, জেলাশাসক এবং পুলিশকর্তাদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকেই বিষয়টি স্পষ্ট করে দেন তিনি।  মুখ্যমন্ত্রী এদিন বলেন ২০২০ সাল থেকে শুরু হওয়া দুয়ারে সরকার কর্মসূচির দরুণ গত তিনটি দফায় বহু মানুষ নানা সুবিধা পেয়েছেন। বাংলার মানুষ আবারও সুবিধা পাবেন, উন্নয়নের সুফল পাবেন তা এদিন স্পষ্ট করে দেন তিনি।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...