Saturday, April 4, 2026

এগিয়েছে গরমে ছুটি, সরকারি স্কুলে পরীক্ষা স্থগিত করল পর্ষদ-সংসদ

Date:

Share post:

দীর্ঘদিন প্রায় বৃষ্টিহীন দক্ষিণবঙ্গ। তীব্র দহনে নাজেহাল মানুষ। এরমধ্যে ছোটদের স্কুল (School) যেতে যথেষ্ট কষ্ট হচ্ছে। একথা ভেবেই রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি দোসরা মে থেকে দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো রাজ্যের সরকারি স্কুলগুলিতে ২ মে থেকে ১৫ জুন গরমের ছুটির নির্দেশিকা জারি হয়েছে। এর জেরে পরীক্ষা স্থগিত করল মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্রথম সামেটিভ এবং একাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষা (Practical Exams) আপাতত স্থগিত থাকবে বলে স্কুলগুলিকে বৃহস্পতিবার নির্দেশিকা পাঠানো হয়েছে।

শনিবার, জয়েন্ট এন্ট্রান্স (JEE) পরীক্ষা। যে স্কুলগুলিতে সেন্টার পড়েছে সেগুলিতে স্যানিটাইজেশনের জন্য শুক্রবার থেকেই ছুটি ঘোষণা করা হয়েছে।

কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে গরমের ছুটির সময়ে অফলাইন ক্লাস না হলেও, অনলাইন ক্লাস এবং পরীক্ষা চলতে পারে বলে জানিয়েছে উচ্চশিক্ষা দফতর।

আরও পড়ুন:ফের শিরোনামে আরিয়া, সঙ্গে সচিন: কী কাণ্ড ঘটালেন তাঁরা!

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...