Monday, June 8, 2026

ফের শিরোনামে আরিয়া, সঙ্গে সচিন: কী কাণ্ড ঘটালেন তাঁরা!

Date:

Share post:

দুজনেরই বাড়ি কেরলে (Kerala)। একজন দেশের সর্বকনিষ্ঠ মেয়র আর অন্যজন কেরলের সর্বকনিষ্ঠ বিধায়ক। এবার এঁরা দুজনেই গাঁটছড়া বাঁধতে চলেছেন, যা নিয়ে বেশ শোরগোল নেটিজেনদের মধ্যে। দেশের সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে আগেই খবরের শিরোনামে এসেছেন এস আরিয়া রাজেন্দ্রন (S Aria Rajendra)। ২০ বছর বয়সী আরিয়া কেরলের তিরুঅনন্তপুরমের মেয়র। এবার ব্যক্তিগত জীবন নিয়েও খবরে আরিয়া। কারণ, যাঁর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন তিনি সেই সচিন দেব (Sachin Dev) কেরলের সর্বকনিষ্ঠ বিধায়ক।

আরিয়ার সঙ্গে সচিনের সম্পর্ক দীর্ঘদিনের। বালাসংঘমে সচিন যখন এসএফআই কর্মী তখন থেকেই তাঁর সঙ্গে কাজ করতেন আরিয়া। রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যেই হয়ে যায় হৃদয়ের দেওয়া নেওয়া। দেশের সর্বকনিষ্ঠ মেয়রের সঙ্গে ইতিমধ্যেই বাগদান (Engagement) পর্ব সেরে ফেলেছেন বালাসারির বিধায়ক সচিন। বাগদানের পর আরিয়া বলেন, যেভাবে তাঁরা রাজনৈতিক দায়িত্ব সামলাচ্ছেন, সেই একইভাবে তাঁরা আগামী দিনেও দায়িত্ব সামলে নেবেন। ব্যক্তিগত সম্পর্ক দল বা প্রশাসনিক কাজে বিন্দুমাত্র প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন পাত্র-পাত্রী দুজনেই।

আরও পড়ুন:পাট শিল্প বাঁচাতে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে অর্জুনকে কৌশলী বার্তা তৃণমূলের

Related articles

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...