Saturday, June 20, 2026

পাট শিল্প বাঁচাতে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে অর্জুনকে কৌশলী বার্তা তৃণমূলের

Date:

Share post:

প্লাস্টিক লবির কাছে মাথানত করে ব্যারাকপুর তথা রাজ্যের
পাট শিল্পকে ধ্বংস করতে চাইছে কেন্দ্রের মোদি সরকার। বারবার কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য মন্ত্রীর কাছে দরবার করেও সুরাহা হয়নি। রাজ্য সরকারের হয়ে ব্যাট ধরে জুট কমিশনারের বিরুদ্ধেও তোপ দেগেছেন ব্যারাকপুরের “বিদ্রোহী” বিজেপি সাংসদ অর্জুন সিং। এমনকি,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের আর্জি জানিয়ে রাজ্যের শাসক দল তৃণমূলের আন্দোলনেও সামিল হওয়ার বার্তা দিয়েছেন অর্জুন।

এবার ব্যারাকপুরের “বেসুরো” বিজেপি সাংসদকে সরাসরি তাঁদের দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। আগামী ৪ মে জুট কলকাতায় কমিশনারের অফিসের সামনে বিক্ষোভ দেখাবে তৃণমূলের শ্রমিক সংগঠন। পাট শিল্প ও শ্রমিকদের স্বার্থে সেই কর্মসূচিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হল অর্জুনকে।

আজ, বৃহস্পতিবার তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, ‘অর্জুন সিং যে অঞ্চলের সাংসদ সেখানে প্রায় ২০টি জুট মিল রয়েছে। চটকল এলাকার সাংসদ হিসেবে তিনি তাঁর বক্তব্য রাখতেই পারেন। আমাদের দলের আহ্বানে যে কর্মসূচি নেওয়া হয়েছে, তাতে যদি তিনি যোগ দিতে চান, তাহলে আবেদন করতে হবে। এরপর দল সিদ্ধান্ত নেবে কে যোগ দেবে, আর কে দেবে না।’

অর্থাৎ, বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের কোর্টে বল ঠেলে দিল তৃণমূল। এখন ব্যারাকপুরের সাংসদকেই সিদ্ধান্ত নিতে হবে পাট শিল্প ও শ্রমিকের স্বার্থে তিনি কাগুজে বাঘ, নামি আন্তরিকতার সঙ্গেই বিষয়টি নিয়ে সমস্যার সমাধান চেয়ে কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুলেছেন।

আরও পড়ুন:রাজ্য স্বাস্থ্য দফতরে বড়সড় রদবদল! কারা এলেন, কারা গেলেন?

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...