Wednesday, June 24, 2026

কয়লা নেই দেশে, বিদ্যুতের জন্য হাহাকার রাজ্যে-রাজ্যে

Date:

Share post:

দেশে কয়লা নেই। আর তার জেরে মারাত্মক সঙ্কটের মুখে একাধিক রাজ্য।  জম্মু-কাশ্মীর থেকে  শুরু করে অন্ধ্রপ্রদেশ  একাধিক  রাজ্যে গত ২৪ ঘণ্টায় ২ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হয়েছে। বিদ্যুৎ নেই কারখানা, অফিস এমনকী হাসপাতালেও। আর এর একমাত্র কারণ হল দেশে কয়লার ঘাটতি।  কেন্দ্রীয় কয়লা মন্ত্রকের তরফে যদিও  এই তথ্য স্বীকার করা হয়নি। কিন্তু  প্রতিটি রাজ্য এই দাবি করছে।  এই মুহূর্তে  দেশে  তাপবিদ্যুতের ঘাটতি  ৬২৩ মিলিয়ন ইউনিট।  দেশে কয়লা  থেকে প্রায় ৭০ শতাংশ বিদ্যুৎ তৈরি হয়।  কিন্তু পর্যাপ্ত কয়লা না থাকায়  বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত ২৬ এপ্রিল দেশে কয়লার ঘাটতি মারাত্মক পর্যায়ে পৌঁছেছিল।  উত্তরপ্রদেশ, কাশ্মীর, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ , ঝাড়খণ্ড, ওডিশা, বিহার একাধিক রাজ্যে দফায় দফায় বিদ্যুৎ বিপর্যয় চলছে।  কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যগুলিকে স্বয়ংসম্পূর্ণভাবে কয়লা সংগ্রহ করতে বলা হয়েছে। যদিও  আশার কথা  সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গের চিত্র  ভিন্ন।  বাংলায় এখনও  বিদ্যুৎ ঘাটতি হয়নি বলে জানানো গেছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...