Wednesday, June 24, 2026

এবার চুম্বন বিতর্কে চন্দনা, প্রেমিকের সঙ্গে ছবি ভাইরাল স্যোশাল মিডিয়ায়

Date:

Share post:

রাজনৈতিক নয়, বারবার ব্যক্তিগত কারণে, বলা ভালো প্রেমের কারণে সংবাদের শিরোনামে শালতোড়া বিজেপি বিধায়ক (BJP MLA) চন্দনা বাউড়ি (Chandana Bauri)। এর আগে চন্দনার বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। এবার সেই প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁস সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে, চন্দনা তাঁর প্রেমিক তথা গাড়িচালক কৃষ্ণ কুণ্ডুকে জড়িয়ে চুমু খাচ্ছেন।

বিধায়কের গাড়িচালক কৃষ্ণই নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে তা শেয়ার করা হয়েছে বলে খবর। যদিও এই ছবিটি নিয়ে এখনও চন্দনার সরাসরি কোনও প্রতিক্রিয়া মেলেনি। কৃষ্ণর অভিযোগ, দিন কয়েক ধরে চন্দনা তাঁকে হোয়াটসঅ্যাপে (WhatsApp) বিভিন্ন রকম মেসেজ পাঠাচ্ছিলেন। তাতেই বিরক্ত হয়ে ছবিটি পোস্ট করেছেন কৃষ্ণ।

আরও পড়ুন:গ্যাসের দাম ৩০০ টাকা কমানো উচিত: তোপ মমতার, ওড়ালেন দিল্লিতে মোদি-সাক্ষাতের জল্পনা

চন্দনার স্বামী শ্রবণ বাউড়ি অবশ্য জানান, ছবি ফাঁস করে দেবেন বলে বেশ কয়েকদিন ধরে হুমকি দিচ্ছিলেন। তিনি ও চন্দনা বারবার বারণ করা সত্ত্বেও তাঁর প্রোফাইল থেকে ছবি পোস্ট করে দেন কৃষ্ণ। বিষয়টি জানেন না বলে দায় ঝেড়েছেন বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি সুনীল মণ্ডল।




Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...