Wednesday, June 24, 2026

প্রাণনাশের হুমকি! বাড়তি নিরাপত্তা চাইলেন বাসন্তীর তৃণমূল বিধায়ক

Date:

Share post:

যে কোনও সময় তিনি খুন হয়ে যেতে পারেন, প্রতি মুহূর্তে আসছে একের পর এক হুমকি। এই অভিযোগ তুলে এবার প্রাণনাশের (Death Threat) আতঙ্কে বাড়তি নিরাপত্তা (Extra Security) চাইলেন বাসন্তীর তৃণমূল বিধায়ক (TMC MLA) শ্যামল মণ্ডল (Shyamal Mondal)।

একুশের ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে তৃতীয়বারের জন্য সরকার গড়েছে তৃণমূল(TMC)। কিন্তু ভোটের ফল প্রকাশের পর থেকেই জেলায় জেলায় খুন হয়েছেন শাসক দলের নেতারা। এবার প্রাণ নাশের আশঙ্কায় ভুগছেন বাসন্তীর বিধায়ক( MLA of basanti)। অবিলম্বে বাড়তি নিরাপত্তা দেওয়া হোক দাবি করে চিঠি দিয়েছেন তিনি।কিন্তু কেন এমন ঘটনা? সূত্রের খবর সরকারি কাজের জন্য বিধায়ককে দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় ঘুরতে হচ্ছে। দুর্নীতি দেখলেই তিনি প্রতিবাদ করছেন, প্রয়োজনে থানায় অভিযোগ করতেও পিছপা হন না। আর এর জেরেই তাঁর কাছে একের পর এক হুমকি ফোন আসতে শুরু করেছে বলে মনে করছেন বিধায়ক স্বয়ং।

বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল (Shyamal Mondal) দাবি করেছেন,সম্প্রতি কিছু তোলাবাজ, মাফিয়া এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। পুলিশ অপরাধীদের বিরুদ্ধে ইতিমধ্যেই নানা পদক্ষেপ নিতে শুরু করেছে। বিধায়ক ঘনিষ্ঠরা মনে করছেন এই সব কারণেই শ্যামল মণ্ডলের কাছে একের পর এক হুমকি ফোন আসতে শুরু করেছে । তাতেই প্রাণনাশের আশঙ্কায় ভুগছেন তিনি।

কয়লা নেই দেশে, বিদ্যুতের জন্য হাহাকার রাজ্যে-রাজ্যে

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...