Wednesday, April 1, 2026

Covid Update: ভয় ধরাচ্ছে করোনা! দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা তিন হাজারের গণ্ডি পেরোল

Date:

Share post:

সত্যিই কী দেশে করোনার চতুর্থ ঢেউ আসতে চলেছে? পরিসংখ্যান তেমনটাই বলছে। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে দেশে করোনার দৈনিক সংক্রমণ। গতকালের পর বৃহস্পতিবার গত ২৪ ঘণ্টায় দেশে করোনার দৈনিক সংক্রমণ তিন হাজারের গণ্ডি পেরিয়েছে। বেড়েছে মৃতের সংখ্যাও।


আরও পড়ুন:Weather Forecast: বৈশাখে পুড়ছে বাংলা, শীঘ্রই বৃষ্টি, জানাল আবহাওয়া দফতর


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৩০৩ জন। গতকাল যা ছিল তিন হাজারের সামান্য কম। এর মধ্যে দিল্লিতেই আক্রান্ত ১ হাজার ৩৬৭ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে দেশে অ্যাকটিভ কেস ১৬ হাজার ৯৮০ জন। অন্যদিকে করোনায় গত ২৪ ঘণ্টায় বলি হয়েছেন ৩৯ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৩ হাজার ৬৯৩ জন। দিল্লির করোনা গ্রাফ চিন্তায় রাখলেও দেশে সুস্থতার হার স্বস্তিজনক। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ২৮ হাজার ১২৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২ হাজার ৫৬৩ জন। সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ।

প্রসঙ্গত, বুধবারই দেশের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টিকাকরণের উপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়াও আগামী দিনে টিকাকরণ এবং বুস্টার ডোজের উপর জোর দিতে বলেন তিনি।

Related articles

রাহুলের মৃত্যুতে ক্ষতিপূরণের দাবি নিয়ে প্রসেনজিতের বাড়িতে মিটিং, হাজির প্রিয়াঙ্কাও 

জনপ্রিয় ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারীর সমুদ্র সৈকতে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। দুর্ঘটনার সঠিক...

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।...

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...