Wednesday, June 24, 2026

কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরির দায়িত্বে রণবীর ঘরণী দীপিকা

Date:

Share post:

কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে( Cannes International Film Festival) জুরি হওয়ার দায়িত্ব পেলেন বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকন(Deepika Padukone)। কান-এর বিচারকদের মধ্যে স্থান পেলেন দীপিকা । এর আগেও কান-এর রেড কার্পেটে(Red Carpet)নিজেকে মেলে ধরেছেন দীপিকা। কিন্তু এবার সম্পূর্ণ নতুন ভূমিকায় দেখতে পাওয়া যাবে তাঁকে। কান-এর ৭৫ তম চলচ্চিত্র উৎসবে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি। মোট ন’ জন জুরি বা বিচারক রয়েছেন এই বোর্ডে। যাঁর মধ্যে একজন হলেন দীপিকা।আন্তর্জাতিক এই মঞ্চে দীপিকার এই সাফল্য নিঃসন্দেহে গোটা দেশের কাছে খুব সম্মানের। এই জুরি বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন ব্রিটিশ অভিনেত্রী রেবেকা হল, সুইডিশ অভিনেত্রী নুমি রাপাস, ইতালীয় অভিনেত্রী পরিচালক জেসমিন ত্রিনকা, ইরানি পরিচালক  আসগর ফারহাদি, ফরাসি পরিচালক লাদি লি, মার্কিন পরিচালক জেফ নিকোলস, নরওয়ে পরিচালক জওয়াচিম ট্রায়ার।

আগামী ১৭ মে শুরু হবে কান চলচ্চিত্র উৎসব চলবে ২৮ মে পর্যন্ত। এই কারণে উৎসব কর্তৃপক্ষ জুরি বোর্ডের ৯ সদস্যের নাম প্রকাশ করেন টুইটারে। এই উৎসবে সেরা পুরস্কার পাম দ-র  নির্বাচন কমিটির জুরিদের অন্যতম হিসেবে নির্বাচিত হয়েছেন দীপিকা।এর আগেও   বলিউডের নামজাদা নায়িকারা কান চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের সদস্য হয়েছেন সেই তালিকায় ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন, নন্দিতা দাস, শর্মিলা  ঠাকুর প্রমুখ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...