Saturday, April 4, 2026

গরম বাড়লেও রাজ্যে জলের সংকট নেই, স্পষ্ট জানালেন ফিরহাদ

Date:

Share post:

আগুনে গরমে ঝলসে যাচ্ছে গোটা দক্ষিণবঙ্গ। দেখা নেই বৃষ্টির। ভয়াবহ এই পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় নেমে যাচ্ছে ভূগর্ভস্থ জলের স্তর। যদিও এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim) জানিয়ে দিলেন, ব্যাপক গরম পড়লেও রাজ্যে কোনও জল সংকট নেই। যেখানে জলের(Water) প্রয়োজন হচ্ছে গাড়ি পাঠিয়ে জল দেওয়া হচ্ছে।

এদিন সাংবাদিক বৈঠক থেকে ফিরহাদ হাকিম জানান, গরম পড়লে স্বাভাবিকভাবে জলের চাহিদা একটু বাড়ে। যারা একবার স্নান করতেন তারা এখন ৩ বার স্নান করেন। কিন্তু মানুষের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে তো জলের উতপাদন করা সম্ভব নয়। সেক্ষেত্রে জলের স্তর নেমে যাবে। ভূগর্ভস্থ জলের স্তরও নামছে। পাশাপাশি তিনি আরও জানান, “এই ১৫ টা দিন মানুষের একটি অসুবিধা হবে। তারপর সব ঠিক হয়ে যাবে। বৃষ্টি শুরু হলে জলের চাহিদা কমে যাবে। প্রতি বছরই ১৫-২০ দিনের জন্য এই ধরনের একটু সমস্যা দেখা যায়। গ্রামের দিকে যেখানে লোকসঙ্খ্যা বেশি। একটু আধটু জলের সংকট দেখা যাচ্ছে সেখানে আমরা গাড়িতে করে জল পাঠাচ্ছি।” একইসঙ্গে তিনি বলেন, “মুখ্যমন্ত্রীও সমস্ত দফতরকে নিয়ে বৈঠক করেছেন যাতে সক্রিয় ভাবে আমরা বিসয়টির দিকে নজর দিই।”




Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...