Saturday, April 4, 2026

রাজ্যে প্রসূতি মৃত্যুর হার কমাতে স্বাস্থ্যদফতরের বিশেষ নজরদারি দল

Date:

Share post:

রাজ্যে ক্রমবর্ধমান প্রসূতি মৃত্যুর হার কমাতে স্বাস্থ্য দফতর বিশেষ নজরদারি দল গঠন করেছে। অতি সম্প্রতি যেসব জায়গায় একাধিক প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছে সেইসব এলাকায় গিয়ে এই দলের সদস্যরা গিয়ে  পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন। সংশ্লিষ্ট হাসপাতাল বা  স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে তাঁরা প্রসূতি মৃত্যুর কারণ খতিয়ে দেখবেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। রাজ্যে প্রসূতির মৃত্যু বৃদ্ধি নিয়ে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম সম্প্রতি সমস্ত জেলার স্বাস্থ্য কর্তাদের নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেখানেই তিনি ওই নির্দেশ দেন।
এর পাশাপাশি ব্লক প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে প্রসূতিদের চিকিৎসার আলাদা বিভাগ খোলার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা সপ্তাহে অন্তত দুবার চিকিৎসাধীন প্রত্যেক গর্ভবতী মহিলার স্বাস্থ্য পরীক্ষা করবেন। যাদের ঝুঁকি রয়েছে তাদের উপর বিশেষ নজরদারির নির্দেশও দেওয়া হয়েছে।
অন্যদিকে হাসপাতালগুলিতে সিজারিয়ান ডেলিভারির হার কমাতে স্বাস্থ্য দফতর বিশেষ সমীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...