Thursday, June 25, 2026

রাজ্য স্বাস্থ্য দফতরে বড়সড় রদবদল! কারা এলেন, কারা গেলেন?

Date:

Share post:

এবার স্বাস্থ্য দফতরে বড়সড় বদল করল রাজ্য সরকার। সরিয়ে দেওয়া হল রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ড. অজয় চক্রবর্তীকে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে একাধিক অভিযোগ ছিল। এবার তাঁর পরিবর্তে রাজ্যের নতুন স্বাস্থ্য অধিকর্তা হিসেবে নিযুক্ত করা হল ডক্টর সিদ্ধার্ত নিয়োগীকে। জানা গিয়েছে, বর্তমান অধিকর্তাকে অজয় চক্রবর্তীকে উত্তরকন্যায় বদলি করা হয়েছে। সেখানে তাঁকে ওএসডি পদে নিযুক্ত করা হয়েছে।

পাশাপাশি, অপসারিত হয়েছেন রাজ্য হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানকেও। নতুন চেয়ারম্যান হচ্ছেন, শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়। রিক্রুটমেন্ট বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে, নির্মল মাজি ও শান্তনু সেনকেও। ক্ষমতা বাড়িয়ে বোর্ডের সদস্য হয়েছেন, রেজাউল করিম। তিনি ইতিপূর্বে পরিবহন দফতরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছিলেন।

হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অন্য সদস্যরা হলেন সুব্রত মিত্র, শৈবাল সাহা, পল্লী গাঙ্গুলি, দীপক সাহা, তুষার শীল এবং রেজাউল করিম। প্রসঙ্গত, সুদীপ্ত রায় আরজি কর মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান।

প্রসঙ্গত, রোগী হয়রানি আটকাতে শহরতলীর হাসপাতালগুলি থেকে কলকাতার হাসপাতালে ‘রেফার’ করার একটা বদভ্যাস দাঁড়িয়ে গিয়েছিল। বহু ক্ষেত্রেই দেখা গেছে ‘রেফার্ড’ রোগীকে হাসপাতালে ভর্তি করাতে রীতিমতো কালঘাম ছোটাতে হয় তাঁর পরিজনদের। রেফার ‘রোগ’-এ রাশ টানার পর দেখা গেছে, জেলা হাসপাতালগুলিই যথেষ্ট কঠিন কঠিন রোগ বা পরিস্থিতি সাফল্যের সঙ্গেই মোকাবিলা করছে।

অন্যদিকে, আগামিকাল শুক্রবারই নতুন পদে যোগ দিচ্ছেন চিকিৎসক সিদ্ধার্থ নিয়োগী। নতুন দায়িত্ব নেওয়ার পর তাঁর একমাত্র লক্ষ্য নিষ্ঠার সঙ্গে কাজ।

আরও পড়ুন:আমি সৌমিত্র’: কিংবদন্তি অভিনেতার জীবনের নানা দিক নিয়ে সাজানো

 

 

Related articles

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...