Saturday, April 4, 2026

Wriddhiman Saha: হায়দরাবাদের বিরুদ্ধে অনন্য নজির গড়লেন বাংলার ঋদ্ধি

Date:

Share post:

বুধবার সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে ৫ উইকেটে জিতেছে গুজরাত টাইটান্স (Gujrat Titans)। নেপথ‍্যে বাংলার ক্রিকেটার ঋদ্ধিমান সাহার (Widdhiman Saha) ঝড়ো ইনিংস। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) গুজরাতের জয়ের ভিত গড়ে দিয়ে যান তিনি। ৩৮ বলে ৬৮ রান করেন তিনি। আর রান করতেই অনন্য নজির গড়লেন পাপালি। আইপিএলে ২০০টি চার মারারা নজির গড়লেন তিনি। হায়দরাবাদ ম‍্যাচে ১১টি চার মারার সুবাদে ঋদ্ধির চারের সংখ্যা দাঁড়াল ২০৪-এ।

টুর্নামেন্টের ইতিহাসে ৪১ নম্বর ক্রিকেটার হিসেবে ২০০টি চার মারার মাইলস্টোন ছুঁয়ে ফেলেন ঋদ্ধি। তিনি রয়েছেন আইপিএলে সব থেকে বেশি চার মারা ক্রিকেটারদের তালিকায় ৪০ নম্বরে।  আপাতত আইপিএলে সব থেকে বেশি চার মারার রেকর্ড রয়েছে শিখর ধাওয়ানের নামে। আপাতত ৬৮৪টি চার মেরেছেন গব্বর। বিরাট কোহলি রয়েছেন দ্বিতীয় স্থানে। তিনি আইপিএলে আপাতত মেরেছেন ৫৫৭টি চার। ডেভিড ওয়ার্নার সার্বিক তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আইপিএলে তাঁর বাউন্ডারি সংখ্যা ৫৩৪টি। বিদেশি ক্রিকেটারদের মধ্যে এই নিরিখে সবার আগে রয়েছেন অজি তারকা।

আরও পড়ুন:আজই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মহারাজের, কারণ কী?

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...