Thursday, June 25, 2026

দলনেত্রী কড়া বার্তা পরে ফেসবুকে সরব মহুয়া, কী লিখলেন তৃণমূল সাংসদ?

Date:

Share post:

দুর্নীতি বরদাস্ত নয়- বুধবার প্রশাসনিক বৈঠক থেকে বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই বিষয়ে পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। এর ২৪ ঘণ্টা মধ্যেই ফেসবুক পোস্ট (Face Book) করে সেই বার্তাই দিলেন কৃষ্ণনগরের তৃণমূল (TMC) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। নিজের ফেসবুকে তিনি লেখেন,
“মাননীয়া মুখ্যমন্ত্রী বার বার বলছেন যে দলকে সামনে রেখে কোনো রকমের তোলাবাজি করা যাবে না- চাকরি দেওয়ার নাম করে, TET প্যানেল এ নথিভুক্ত করার নাম করে, সরকারি কাজ করিয়ে দেওয়ার নাম করে কেউ বা কারা যদি মানুষকে প্রতারণা করে তবে নির্ভয়ে এখুনি পুলিশ বা আমার অফিস এ লিখিত অভিযোগ করুন।
ভয় পাবেন না। চোর, প্রতারককে ভয় করার কোনো কারণ নেই। যতই প্রভাবশালী হোক না কেন এক দিন না একদিন ধরা পড়বেই – তাই দয়া করে এগিয়ে আসুন – চলুন এই চক্র গুলিকে বন্ধ করি।“

https://m.facebook.com/story.php?story_fbid=562024841953041&id=100044365902183&sfnsn=wiwspwa

কয়েকদিন আগেই তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কাছে অভিযোগপত্র পাঠান কয়েকজন। রীতিমতো শোরগোল পড়ে যায়। এরপরে বুধবার, মমতা দুর্নীতি রোধে কড়া বার্তা দেন। সেই বার্তার পরেই তা কার্যকর করতে তৎপর হন তৃণমূলের নেতা-মন্ত্রীরা। মুখ্যমন্ত্রীর মতোই দুর্নীতি-তোলবাজির ক্ষেত্রে যে তাঁরা জিরো টালারেন্স বজায় রাখবেন এই বার্তা থেকেই তা স্পষ্ট।


Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...