Tuesday, April 7, 2026

রাজ্যের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে সরব রাজ্যপাল, পাল্টা তোপ তৃণমূলের

Date:

Share post:

মাঝে কয়েকদিন নীরব থাকার পর ফের একবার সরব হয়ে উঠলেন রাজ্যপাল(Govornor) জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। রাজ্যের শিক্ষা ব্যবস্থার কড়া সমালোচনা এদিন রাজ্যপাল জানালেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল দেখে তাঁর নাকি রাতে ঘুম হচ্ছে না। যদিও রাজ্যপালের এহেন মন্তব্যের পাল্টা কড়া জবাব দিল শাসকদল তৃণমূল।

শুক্রবার দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেই মঞ্চেই রাজ্যের শিক্ষা ব্যবস্থার কড়া সমালোচনা করেন তিনি। জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা তাঁকে এড়িয়ে চলছেন। পাশাপাশি সুর চড়িয়ে তিনি বলেন, “চারপাশের শিক্ষাব্যবস্থার হাল দেখে আমার রাতে ঘুম আসে না। উপাচার্যরা ইউনিয়ন করতে ব্যস্ত। এসব করলে রেয়াত নয়। উচ্চপর্যায়ের কমিটিও তৈরি করেছি।”

আরও পড়ুন:প্রয়াগরাজ গণহত্যাকাণ্ড: মানবাধিকার কমিশনে নালিশ তৃণমূল কংগ্রেসের

যদিও রাজ্যপালের এহেন মন্তব্যের পাল্টা জবাব দিতে ছাড়েনি তৃণমূল। রাজ্যপালকে একহাত নিয়ে পাল্টা তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “আপনি অনেক কথা বলছেন। আর বাংলাকে অপমান করবেন না। বাংলার শিক্ষা, সংস্কৃতিকে অপমান করার কোনও অধিকার কেউ আপনাকে দেননি। শিক্ষাবিদদের অপমান করতে পারেন না আপনি।”




Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...