Monday, June 8, 2026

অনুব্রতর গাড়িতে লালবাতি কেন? হাইকোর্টে মামলা দায়ের বিজেপি নেতার

Date:

Share post:

সিবিআই(CBI) নিয়ে চাপানউতরের মাঝেই এবার নয়া মামলা দায়ের হল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের(Anubrata Mandal) বিরুদ্ধে। জেলা সভাপতি হয়েও অনুব্রত কেন লালবাতি লাগানো গাড়ি চড়ে ঘুরে বেড়ান সেই প্রশ্ন তুলেই হাইকোর্টে(HighCourt) জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী তথা বিজেপি(BJP) নেতা তরুনজ্যোতি তিওয়ারি।। আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে।

বরাবরই অনুব্রত মণ্ডলকে দেখা যায় লালবাতি লাগানো গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সিবিআইয়ের ডাকে তিনি যখন কলকাতা আসেন তখন ওই লালবাতি লাগানো গাড়িতে দেখা গিয়েছিল তাঁকে। হাসপাতালে যাওয়ার সময়ও লালবাতি লাগানো গাড়িতে ছিলেন তিনি। যার পরই শুরু হয় গুঞ্জন। এরপরই এই ঘটনায় মামলা দায়ের হল আদালতে। হাইকোর্টে দায়ের হয়া মামলায় ওই আইনজীবী প্রশ্ন তুলেছেন একজন জেলা সভাপতি কীভাবে লালবাতি লাগানো গাড়ি চড়ছেন। যদিও অনুব্রত মণ্ডল ‘জেড ক্যাটাগরির’ নিরাপত্তা পান।

আরও পড়ুন:শাহ সফরের আগে কেন্দ্রের ধমক খেয়ে লকেটকে পাশে নিলেন দিলীপ-সুকান্তরা

উল্লেখ্য, সাম্প্রতিক কেন্দ্রীয় আইন অনুযায়ী অ্যাম্বুল্যান্স ও দমকলের গাড়িতে নীলবাতি ব্যবহারের অনুমতি রয়েছে। কিন্তু কোনও মন্ত্রী, বিধায়ক বা সাংসদ নিজের ব্যাক্তিগত গাড়িতে লালবাতি ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে অনুব্রত মণ্ডল কীভাবে লালবাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরছেন তা নিয়ে প্রশ্ন উঠছে।




Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...