Wednesday, April 8, 2026

Bengal: সেমিফাইনালে মণিপুরকে হারিয়ে সন্তোষ ট্রফির ফাইনালে ওঠাই লক্ষ‍্য বাংলার

Date:

Share post:

শুক্রবার সন্ধ্যায় সন্তোষ ট্রফির ( Santosh Trophy) সেমিফাইনালে খেলতে নামছে বাংলা ( Bengal) দল। প্রতিপক্ষ মণিপুর (Manipur)। মণিপুরের বিরুদ্ধে নামার আগে সর্তক বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্য্য। কারণ শক্তিশালী দল মণিপুর। এখনও পযর্ন্ত চারটি ম্যাচ খেলে মণিপুর মাত্র গোল খেয়েছে একটি। ফলে ফারদিন আলি মোল্লা, দিলীপ ওঁরাওদের কাছে এই ম‍্যাচ যে কঠিন হতে চলেছে তা ভালই জানেন বাংলা দলের কোচ। তাই তো ম‍্যাচের আগে যে তিনদিন সময় পাওয়া গিয়েছিল, সেই সময় অনুশীলনে রক্ষণ নিয়ে পড়ে থেকেছেন তাঁরা। রক্ষণ নিয়েই চলে বাংলার অনুশীলন।

মণিপুর ম‍্যাচ নিয়ে রঞ্জন ভট্টাচার্য্য বলেন,” যে সুযোগগুলো পাব সেগুলো কাজে লাগাতে পারলে না জেতার কোনও কারণ নেই। মণিপুর ভাল দল। নির্দিষ্ট পরিকল্পনা নিয়েই নামব। আমরাও তৈরি। বাংলা বাংলার মতন খেলেই ফাইনালে যাবে।”

এদিকে বাংলা দলে কোন চোট আঘাত নেই বলে জানালেন রঞ্জন ভট্টাচার্য্য। ফলে মণিপুরের বিরুদ্ধে প্রথম একাদশ ঠিক করতে কোন অসুবিধা বলে জানালেন তিনি।

আরও পড়ুন:KKR: টানা ম‍্যাচ হেরে দিশেহারা নাইট অধিনায়ক শ্রেয়স আইয়র

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...