Sunday, March 29, 2026

কানাইপুরে বেআইনি জলের ব্যবসা বন্ধে অভিযান পুলিশ-প্রশাসনের

Date:

Share post:

হগলির (Hoogli) কানাইপুর জুড়ে বেআইনি জল ব্যবসায়ীদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল কানাইপুর (Kanaipur) গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদবের নেতৃত্বে শুক্রবার, সমগ্র কানাইপুর জুড়ে অভিযান চলে।

মাটির নীচ থেকে বেআইনি ভাবে জল (Water) তুলে সেটা মানুষের কাছে বিক্রি করার বেআইনি ব্যবসা কানাইপুর অঞ্চল জুড়ে ধীরে ধীরে গজিয়ে উঠছিল। ব্যবসায়ীদের কারও কাছেই বৈধ কাগজপত্র ছিল না। এদিন পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব, পঞ্চায়েত সদস্য ও চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা অভিযান চালিয়ে সমস্ত বেআইনি জল তুলে বিক্রির ব্যবসা বন্ধ করে দেন।

অচ্ছেলাল যাদব বলেন, বেআইনিভাবে মাটির নীচে থেকে জল তুলে বিক্রির ফলে কানাইপুর অঞ্চলে মাটির নীচের জলস্তর নেমে যাচ্ছে। এতে এলাকার মানুষের আগামী দিনে সমস্যা বাড়তে পারে। তাই পঞ্চায়েত অভিযান চালিয়ে এই সমস্ত বেআইনি ব্যবসা বন্ধ করে দিচ্ছে। আগামী দিনেও এই অভিযান চলবে। পঞ্চায়েতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন- সময়টা একেবারেই ভালো যাচ্ছে না, এবার খাট ভেঙে পড়লেন শুভেন্দু

 

Related articles

বেলেঘাটায় শক্তিবৃদ্ধি তৃণমূলের, কুণালের উপস্থিতিতে দলবদল বাম-বিজেপি কর্মীদের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই প্রচারে ঝড় তুলেছেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। জনসংযোগের সেই আবহে...

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...