Monday, June 8, 2026

কয়লা সঙ্কট : যাত্রীবাহী ট্রেন বাতিল করে মালগাড়ি চালাচ্ছে রেল

Date:

Share post:

দেশজুড়ে চলছে প্রবল কয়লা সঙ্কট। কয়লার অভাবে সমস্যায় পড়েছে রাজ্যগুলি। তাই কয়লার যোগান দিতে আগামী ২৪ মে পর্যন্ত দৈনিক গড়ে ১৬টি করে মেল, এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেনের যাত্রা বাতিল করা হচ্ছে। সেই জায়গায় চালানো হবে কয়লা বোঝাই মালগাড়ি।  ভারতীয় রেল সূত্রে এমনটাই  জানা গিয়েছে।  এখনও পর্যন্ত  ৬৭০টি যাত্রীবাহী ট্রেন সাময়িক ভাবে বাতিল করা হচ্ছে। বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে অন্তত ৫০০টি দূরপাল্লার।  ইতিমধ্যেই এ বিষয়ে একটি বিভাগীর বিজ্ঞপ্তি জারি হয়েছে বলে জানিয়েছে রেল মন্ত্রক। রেলের তরফে জানানো হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের ওই ট্রেনগুলি ফিরিয়ে আনা হবে।

দেশজুড়ে কয়লা সঙ্কট বাড়তে থাকায় এই সিদ্ধান্ধ বলে জানা  গিয়েছে।  বর্তমানে দৈনিক গড়ে  ৪১৫টি কয়লাবাহী ট্রেন চালানো হচ্ছে। প্রতিটির বহনক্ষমতা সাড়ে তিন হাজার টন। নির্দিষ্ট সময়ে ওই কয়লাবাহী ট্রেনগুলিকে  দ্রুত গন্তব্যে পৌছে দিতে লাইন খালি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  আগামী ২৪ মে পর্যন্ত ৬৭০টি যাত্রীবাহী ট্রেন বাতিল থাকবে।  ভারতীয় রেলের কার্যনির্বাহী পরিচালক গৌরবকৃষ্ণ বনশল জানিয়েছেন, তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা পৌঁছনোর সময় কমাতে তাঁরা বেশ কিছু পদক্ষেপ করছেন। প্রয়োজনে আরও এক লক্ষ কয়লাবাহী ওয়াগন নামানোর পরিকল্পনাও রয়েছে।

Related articles

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...