Sunday, March 29, 2026

Pv Sindhu: এশিয়া চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে সিন্ধু

Date:

Share post:

ব্যাডমিন্টনের এশিয়া চ্যাম্পিয়নশিপের (Asia Championships) শেষ চারে পৌঁছলেন পিভি সিন্ধু (PV Sindu)। কোয়ার্টার ফাইনালে সিন্ধু হারালেন চিনের হি বিংজিয়াও-কে। ম‍্যাচের ফলাফল ২১-৯, ১৩-২১, ২১-১৯ ।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে শুরু করেন দু’বারের অলিম্পিক্সে পদক জয়ী ভারতীয় শাটলার। প্রথম গেমে এক সময় ১১-২ ব্যবধানে এগিয়ে যান প্রতিপক্ষের থেকে। যদিও দ্বিতীয় গেমে প্রবল ভাবে ম্যাচে ফিরে আসেন চিনের প্রতিযোগী। তৃতীয় গেমে দু’জনের হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত জয়ের হাসি হাসেন সিন্ধু।

এই নিয়ে বিংজিয়াওকে মোট আট বার হারালেন সিন্ধু। এখনও পর্যন্ত মোট ১৭ বার পরস্পরের বিরুদ্ধে খেলেছেন তাঁরা।

আরও পড়ুন:Sunil Narine: দিল্লির বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন সুনীল নারীন

Related articles

RCB vs SRH: ‘বিরাট’ দাপটে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী আরসিবি 

চ্যাম্পিয়নের মতোই আইপিএল অভিযান শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার আরসিবি ৬ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। তাও আবার...

বেলেঘাটায় শক্তিবৃদ্ধি তৃণমূলের, কুণালের উপস্থিতিতে দলবদল বাম-বিজেপি কর্মীদের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই প্রচারে ঝড় তুলেছেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। জনসংযোগের সেই আবহে...

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...