Saturday, April 4, 2026

CSK: মরশুমের মাঝপথে নেতৃত্ব বদল সিএসকে শিবিরে, চেন্নাইয়ের অধিনায়ক সেই ধোনি

Date:

Share post:

মরশুমের মাঝপথে নাটক চেন্নাই সুপার কিংস (Csk) শিবিরে। ব্যর্থতার দায় নিয়ে নেতৃত্ব ছাড়লেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। দায়িত্ব নিলেন সেই মহেন্দ্র সিং ধোনিই( MS Dhoni)। শনিবার এমনটাই জানান হয় চেন্নাই সুপার কিংসের তরফ থেকে।

এদিন সিএসকের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে,” নিজের খেলায় আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য ধোনিকে আবার নেতৃত্বের দায়িত্ব নিতে বললেন রবীন্দ্র জাদেজা। ধোনি সেই দায়িত্ব নিতে রাজি হয়েছেন।”

চলতি আইপিএল শুরু আগেই হঠাৎই অধিনায়কত্ব ছেড়ে দেন মহেন্দ্র সিং ধোনি। দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল রবীন্দ্র জাদেজাকে। ভবিষ্যতের নেতা তুলে আনতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানান হয় চেন্নাইয়ের তরফ থেকে। কিন্তু দায়িত্ব নিয়ে হতাশ করেন জাড্ডু। মরশুম শুরুর থেকে একের পর এক ব্যর্থতার সম্মুখীন হয়েছে চেন্নাই। হতাশ করেছে সমর্থকদের। এখনও পর্যন্ত আটটি ম্যাচ খেলে মাত্র দু’টিতে জিতেছে তারা।

আরও পড়ুন:জাতীয় শুটিং দলের কোচ হলেন বাংলার জয়দীপ কর্মকার

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...