Wednesday, April 8, 2026

দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য গাংনাপুরে মৃত বধূর দেহ তোলা হল কবর খুঁড়ে

Date:

Share post:

নদিয়ার (nadia) গাংনাপুরে (Gangnapur) বধূর অস্বাভাবিক মৃত্যু। দ্বিতীয়বার ময়নাতদন্তের (Post-mortem) জন্য দেহ তোলা হল কবর খুঁড়ে। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে, গাংনাপুর (Gangnapur) থানার খাগড়াডাঙার কবরস্থান থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সম্রাট বাগচী, তদন্তকারী অফিসার, ডেপুটি পুলিশ সুপার ডিআইবি শিমুল সরকার-সহ ওই মৃতার পরিবারের পক্ষের আইনজীবী বাবলু চক্রবর্তীর উপস্থিতিতে দেহটি তোলা হয়। দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য আর জি কর (R G Kar hospital) হাসপাতালে দেহ পাঠানো হল।

৬ মার্চ গাংনাপুর থানার কামারবেড়িয়ায় এক বধূ শ্বশুরবাড়িতেই গণধর্ষণের শিকার হন বলে অভিযোগ। গণধর্ষণের পর দুষ্কৃতীরা তার মুখে ঘাস মারার বিষ ঢেলে বেশ কিছুদিন চিকিৎসার পরে কল্যাণী JNM হাসপাতালে ১৪ মার্চ নির্যাতিতার মৃত্যু হয়। পরেরদিন প্রথমবার দেহের ময়নাতদন্ত হয়। এরপর বাড়ির পাশের কবরস্থানে মৃতদেহ কবর দিয়ে দেওয়া হয়।

পরে ওই মহিলার মায়ের অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট মৃতদেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেয়। ময়নাতদন্তের জন্য দেহ আরজি করে পাঠানো হয়েছে। সেই রিপোর্টের অপেক্ষা মৃতার পরিবার।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...