Tuesday, June 16, 2026

শুভেন্দু বসতেই ভেঙেছিল, ময়নাগুড়ির নাবালিকার পরিবারকে নতুন খাট তৃণমূলের

Date:

Share post:

গতকাল, শুক্রবার ময়নাগুড়ির নির্যাতিতা ও মৃত নাবালিকার বাড়িতে গিয়েছিলেন কার্যত রাজনীতি করতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও সেখানে গিয়ে তাঁর অভিজ্ঞতা একেবারেই ভালো নয়। বাঁকুড়ার তালডাঙরার মতো ময়নাগুড়িতেও পাত্তা পাননি শুভেন্দু। একইসঙ্গে আবার নির্যাতিতার বাড়িতে গিয়ে ঘরের মধ্যে অন্যদের সঙ্গে তিনি যখন খাটে বসতে যান, তখনই ভেঙে যায় খাট।

সেই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই শনিবার সেই বাড়িতেই নতুন খাট নিয়ে হাজির জলপাইগুড়ি জেলার যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। গরিব পরিবারের কাছে নতুন খাট তুলে দেন তিনি। এরপর তৃণমূল যুবনেতা বলেন, ‘এই অসহায় পরিবারের সঙ্গে দেখা করে শুভেন্দু অধিকারী কী উপকার করলেন তা বলতে পারবো না। কিন্তু তিনি বাড়ির একটা খাট ভেঙে দিয়েছেন, সেটা গোটা বাংলা দেখেছে। এই পরিবারকে আমরা নতুন একটি খাট দিয়েছি।

এই বাড়িতে একটি ছোট ছেলে আছে, এখন থেকে তার পড়াশুনার সমস্ত খরচ বহন করবো আমরা। তারা যদি বাচ্চাটিকে জলপাইগুড়ির কোনও ভালো স্কুলে পড়তে চায়, সেই ব্যবস্থাও করা হবে। এছাড়াও আরও কোনও প্রয়োজন হলে সবসময় তৃণমূল কংগ্রেস পাশে আছে।’

আরও পড়ুন- বৈদেশিক মুদ্রা লেনদেনের অভিযোগ, সাড়ে পাঁচ হাজার কোটি টাকা বাজেয়াপ্ত শাওমির

Related articles

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...