Wednesday, April 8, 2026

Pv Sindhu: স্বপ্নভঙ্গ সিন্ধুর, এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় শাটলারকে

Date:

Share post:

স্বপ্নভঙ্গ পিভি সিন্ধুর ( PV Sindhu)। এশিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে (Asian Championship) হেরে গেলেন ভারতীয় মহিলা ব্যাডমিন্টন তারকা। যার ফলে সোনার পদক নয়, ব্রোঞ্জ পদকেই সন্তুষ্ট থাকতে হল অলিম্পিক্সে পদক জয়ী এই শাটলারকে। সেমিফাইনালে সিন্ধু হারলেন জাপানের আকানে ইয়ামাগুচির কাছে। ম‍্যাচের ফলাফল ২১-১৩, ১৯-২১, ১৬-২১।

ম‍্যাচে এদিন শুরুটা ভালোই করেছিলেন সিন্ধু। প্রথম থেকেই ম্যাচের উপর নিয়ন্ত্রণ নিতে শুরু করেন তিনি। ফলে ২১-১৩ ফলে প্রথম সেট জিতে যান সিন্ধু। কিন্তু দ্বিতীয় সেটে দুরন্ত ক‍ামব‍্যাক করেন ইয়ামাগুচি। আর তৃতীয় সেটে কার্যত সিন্ধুকে দাঁড়াতেই দেননি জাপানি শাটলার। যার ফলে ব্রোঞ্জ পদকেই সন্তুষ্ট থাকতে হল সিন্ধুকে। এই প্রতিযোগিতায় এটি তাঁর দ্বিতীয় ব্রোঞ্জ পদক জয়।

আরও পড়ুন:Ranji Trophy: পিছিয়ে গেল রঞ্জি ট্রফির নকআউট পর্বের দিন

Related articles

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...