Tuesday, June 23, 2026

ISL: আইএসএলে আসতে চলেছে বড় পরিবর্তন: সূত্র

Date:

Share post:

আগামী মরশুম থেকে বড় পরিবর্তন আসতে চলেছে আইএসএলে (ISL)। সূত্রের খবর, ছয়টি দলকে নিয়ে এবার আয়োজিত হবে আইএসএলের প্লে-অফস, যেখান থেকে চারটি দল যোগ‍্যতা অর্জন করবে সেমিফাইনালের। জানা যাচ্ছে, এই ফর্ম্যাট প্রযোজ্য হবে আগামী মরশুম থেকেই।

এতদিন পর্যন্ত লিগ পর্বের সেরা চার দল সেমিফাইনালে উঠত বা নকআউট পর্বের যোগ্যতা অর্জন করত। আগামী মরশুম থেকে লিগ পর্বের সেরা ছয় দলকে নিয়ে হবে প্লে-অফ। আইএসএল টেকনিক্যাল কমিটি ও ক্লাবগুলির মধ্যে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, শীর্ষের দুটি দল সরাসরি সেমির জন্য যোগ্যতা অর্জন করবে। এবং তৃতীয় ও ষষ্ঠ স্থানাধিকারী দল, এবং চতুর্থ ও পঞ্চম স্থানাধিকারী দল নিজেদের মধ্যে নকআউট ম্যাচ খেলবে। আর সেখান থেকে দুই বিজয়ী দল সেমিতে উঠবে।

এই নকআউট ম্যাচগুলি হবে একক লেগে, এবং যে দলের স্থান সর্বোচ্চ, তাদের ঘরের মাঠেই খেলা হবে। তবে সেমিফাইনালের ফর্ম্যাট একই থাকবে যেখানে হোম ও অ্যাওয়ে লেগে খেলা হবে। এছাড়াও এত দিন পর্যন্ত লিগ পর্বের সেরা দল সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য যোগ্যতা অর্জন করত। লিগ শিল্ড ছাড়াও পেত আর্থিক পুরস্কার। আগামী মরশুম থেকে লিগ পর্বের সেরা ছয়টি দল প্লে-অফের যোগ্যতা অর্জন করবে। আইএসএলের ক্লাব এবং লিগের টেকনিক্যাল কমিটির সঙ্গে আলোচনা করেই এই পরিবর্তন আনা হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...