Saturday, April 11, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) মরশুমের মাঝপথে নাটক চেন্নাই সুপার কিংস শিবিরে। ব্যর্থতার দায় নিয়ে নেতৃত্ব ছাড়লেন রবীন্দ্র জাদেজা। দায়িত্ব নিলেন সেই মহেন্দ্র সিং ধোনিই। শনিবার এমনটাই জানান হয় চেন্নাই সুপার কিংসের তরফ থেকে।

২) জাতীয় শুটিং দলের কোচ হলেন বাংলার জয়দীপ কর্মকার। সামনেই রয়েছে এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসের মতো প্রতিযোগিতা। তার আগেই গুরুদায়িত্ব দেওয়া হল জয়দীপকে।

৩) দলবদলে একের পর এক চমক দিয়ে চলেছে ইস্টবেঙ্গল। সূত্রের খবর, জামশেদপুর এফসির তারকা উইঙ্গার মোবাশির রহমানকে সই করাতে চলেছে লাল-হলুদ শিবির। জানা গিয়েছে, তিন বছরের প্রাক-চুক্তিতে মোবাশিরকে নিচ্ছে ইস্টবেঙ্গল।

৪) স্বপ্নভঙ্গ পিভি সিন্ধুর। এশিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে হেরে গেলেন ভারতীয় মহিলা ব্যাডমিন্টন তারকা। সেমিফাইনালে সিন্ধু হারলেন জাপানের আকানে ইয়ামাগুচির কাছে। ম‍্যাচের ফলাফল -১৩, ১৯-২১, ১৬-২১।

৫) অবশেষে রানের খরা কাটল বিরাট কোহলির । গুজরাত টাইটান্সের বিরুদ্ধে অর্ধশতরান করলেন তিনি। আর এই অর্ধশতরান করতেই আইপিএলে রানে ফিরলেন কোহলি।

৬) পিছিয়ে গেল রঞ্জি ট্রফির নকআউট পর্বের দিন। নতুন সূচি অনুযায়ী রঞ্জি ট্রফির নকআউট পর্ব শুরু হতে চলেছে ৬ জুন থেকে। চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ শেষ হবে ১০ জুন। সেমিফাইনাল হবে ১৪ থেকে ১৮ জুন। ফাইনাল হবে ২২ থেকে ২৬ জুন।

৭) এবারের আইপিএলে প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার জন্মদিনেই প্রথম জয়। রোহিত নিজে রান না পেলেও তাঁর সতীর্থরা রোহিতের হাতে জন্মদিনের উপহার দিলেন ম্যাচ জিতিয়ে।

৮) লা লিগা চ‍্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এই নিয়ে ৩৫ বার স্পেনের ঘরোয়া লিগ দখলে গেল তাদের। শনিবার ঘরের মাঠে এস্প্যানিয়লকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে ঘরোয়া লিগ জেতে তারা।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

Related articles

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের, ৩ পয়েন্টের সন্ধানে লোবেরা

আইএসএলে (ISL) চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জিতল ইস্টবেঙ্গল(East Bengal)। চেন্নাইয়িনকে হারাতে যথেষ্ট কালঘাম ছোটাতে হল হল পিভি...

প্রচারে বেরিয়ে বাকচায় আক্রান্ত তৃণমূল প্রার্থী! বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ 

ভোটের দামামা বাজতেই অশান্তির আগুনে তপ্ত পূর্ব মেদিনীপুর। শনিবার সকালে ময়নার বাকচা এলাকায় তৃণমূল প্রার্থীর প্রচারকে কেন্দ্র করে...

বাংলার পরে তামিলনাড়ু: বিরোধী রাজ্য়ে ভোটে জিততে স্বরাষ্ট্র সচিব বদল!

বিরোধীদের হাতে কোনও রাজ্য থাকলে তা দখল করতে যেন তেন প্রকারে দখল করতে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। চলতি বিধানসভা...

AI দিয়ে হুমায়ুনের ভিডিও! মোদিকে AJUP-র ‘মুখপাত্র’ বলে তোপ তৃণমূলের

আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে বিজেপি-র (BJP) হাজার কোটি টাকার লেনদেনের অভিযোগে সরব...