Friday, June 12, 2026

রামনবমীর দিন হিংসাত্মক কার্যকলাপের পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা নিল প্রশাসন,

Date:

Share post:

মধ্যপ্রদেশের খরগাঁওয়ে (Khargone)রামনবমীর (RamNavami)মিছিলকে কেন্দ্র করে দফায় দফায় হিংসার ঘটনা ঘটেছিল।গোষ্ঠীদ্বন্দের ফলশ্রুতি এই হিংসাত্মক কার্যকলাপ। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে  তাই ঈদে কারফিউ(Curfew) জারি করতে চলেছে স্থানীয় প্রশাসন। অতিরিক্ত জেলা শাসক সুমের সিং জানিয়েছেন আগামী ২ এবং ৩ মে দু’ দিন সম্পূর্ণ কারফিউ থাকবে খরগাঁওয়ে।

তবে এই দুদিন উৎসবের কথা মাথায় রেখে দোকানপত্র খোলা থাকবে । বিশেষ ছাড় দেওয়া হবে পরীক্ষার্থীদের ক্ষেত্রে।  তারা পরীক্ষা দিতে পারবে। পরীক্ষার্থীদের বিশেষ পাস দেওয়া হবে। তবে ঈদের নমাজ বাড়িতেই পড়ার নির্দেশিকা জারি হয়েছে। এর পাশাপাশি প্রশাসন এই সিদ্ধান্ত  নিয়েছে যে অক্ষয় তৃতীয়া এবং পরশুরাম জয়ন্তী উপলক্ষেও কোনও অনুষ্ঠান করা যাবে না। তবে পরিস্থিতির বদল হলে এই নির্দেশও পরিবর্তিত হতে পারে বলেও জানা গেছে।

আজ রবিবার সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্তই স্বাভাবিক থাকবে পরিস্থিতি। তারপর থেকেই কারফিউ শুরু হবে।

প্রসঙ্গত গত ১০ এপ্রিল রামনবমীর দিন দুই গোষ্ঠীর সংঘর্ষ  বাঁধে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) খরগাঁওয়ে। শোভাযাত্রা লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। সংঘর্ষে আহত হন প্রায় ২৫ জন। মৃত্যু হয়েছিল এক ব্যক্তির।তখন কিছুদিন কারফিউ জারি করা হয়েছিল শহর জুড়ে।

হিংসাত্মক ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রায় ১২০ জনকে গ্রেফতার করা হয় এই ঘটনার পুনরাবৃত্তি আটকাতেই ঈদ উপলক্ষে এই ব্যবস্থা নিল প্রশাসন। আগামীদিনে বেশ কয়েকটি উৎসব রয়েছে। সেই কারণেই সমস্ত জেলার দিকেই নজর রাখা হচ্ছে বলে জানা গেছে।

 

 

 

 

 

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...