Friday, April 3, 2026

Hardik Pandya: আইপিএলের অভিষেকে দুরন্ত পারফরম্যান্স গুজরাত টাইটান্সের, রহস্যটা কী? জানালেন দলের অধিনায়ক

Date:

Share post:

শনিবার দুপুরে রয়‍্যাল চালেঞ্জার্স বেঙ্গালোরের (RCB) বিরুদ্ধে ৬ উইকেটে জেতে গুজরাত টাইটান্স (Gujrat Titans)। চলতি আইপিএলে (IPL) একেবারে দুরন্ত ফর্মে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল। এখনও পর্যন্ত আইপিএলের নয়টি ম্যাচ খেলে আটটিতেই জয় পেয়েছে গুজরাত। প্রতিযোগিতার শেষ চারে যাওয়াও কার্যত নিশ্চিত তাদের। এমন সাফল্য আর কোনও দলের নেই। কী এই সাফল্যের রহস‍্য? জানালেন অধিনায়ক নিজেই।

সাংবাদিক সম্মেলনে এসে দলের সাফল্য নিয়ে হার্দিক বলেন,” ব্যক্তি হিসেবে আমি সব সময় নিশ্চিত করতে চাই যাতে আমি একা না এগোই। সতীর্থদের নিয়ে বা আমার চারপাশে যারা রয়েছে সকলকে নিয়েই এগতে পছন্দ করি। সবাই এক সঙ্গে এগোতে চাওয়ার এই প্রক্রিয়াই আমাদের সাফল্যের কারণ। আমি হয়তো দলের অধিনায়ক। কিন্তু আমাদের দলে কোনও যাজক বা পুরোহিত নেই। তাই হয়তো সাফল্য দলে।”

এরপাশাপাশি হার্দিক আরও বলেন,” আমরা সকলেই এক রাস্তায় রয়েছি। একজনের জন্য সবাই এবং সকলের জন্য একজন। এই মানসিকতা নিয়েই আমরা চলছি। দলের সকলেই মনে করতে পারছে অধিনায়কের মতো তারাও দলের গুরুত্বপূর্ণ অংশ। আমাদের সামনে যে সুযোগ এসেছে, সেটা আমরা উপভোগ করতে চাইছি। বেশ কিছু দুর্দান্ত মানুষ আমাদের চার দিকে রয়েছেন। ফলাফল যে ভাবে আমাদের পক্ষে আসছে, এর থেকে ভাল শুরু আর কী চাইতে পারি। আমরা আমাদের লক্ষ‍্যে পৌঁছাতে বদ্ধ পরিকর।”

আরও পড়ুন:Santosh Trophy: সন্তোষ ট্রফি ফাইনালের আগে বাংলাকে শুভেচ্ছা মৃদুল বন্দ‍্যোপাধ্যায়, গৌতম সরকারদের

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...