Friday, April 3, 2026

আক্রান্ত তানজানিয়ান কিলি পল, গুরুতর জখম ভেঙেছে হাতও

Date:

Share post:

তানজানিয়ার(Tanzania) কিলি পলকে(Kili Paul) কে না চেনেন। নেটিজেনদের কাছে তানজানিয়ার যুবক কিলি পল এবং বোন বেশ জনপ্রিয়। সেই সুপারস্টার ভাইরাল যুবক কিলি পল  ভয়ঙ্করভাবে আক্রান্ত(Attacked) হলেন পাঁচজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিদের দ্বারা। ছুরি দিয়ে বারবার কোপ এবং লাঠি দিয়েও আঘাত করা হয়েছে তাঁকে। প্রাণঘাতী হামলাই ধরে নেওয়া হচ্ছে।

ভারতীয় গানে বোনকে সঙ্গে নিয়ে তাঁর নাচের ভিডিয়ো সবসময় ভাইরাল সোশ্যাল সাইটে। এই দুই ভাইবোনকে বেশ উপভোগ করেন নেটিজেনরা।অল্পদিনেই মন জয় করে নিয়েছেন সবার।সূদুর তানজানিয়ার মানুষ হয়েও ভারতীয় গানের প্রতি তাঁর ভালবাসা চোখ এড়িয়ে যায় না। সম্প্রতি আর সবার মতো তিনিও কাচা বাদামের সঙ্গে নেচেছেন বোনের সঙ্গেই। সেই ভিডিয়ো বেশ ভাইরাল হয়েছে। প্রচুর লাইক ,কমেন্টস পড়ে তাঁর প্রতিটা রিলসে। অল্প কয়েকদিনেই বেশ জনপ্রিয় কিলি। বিশেষ করে আফ্রিকার তানজানিয়ার  ট্রাডিশনাল পোশাকের সঙ্গে ভারতীয় গানের এবং নাচেরএই ফিউশন ভীষণ টেনেছে নেটনাগরিকদের। গত ফেব্রুয়ারিতে তানজানিয়ার ভারতীয় হাই কমিশন কিলিকে বিশেষ সম্মানে ভূষিত করে এই কারণে। সেই কিলির আক্রান্ত ফলে বেশ শোরগোল নেটমহলে।

সোশ্যাল মিডিয়ায় কিলি নিজেই তাঁর ইনস্টাগ্রাম পেজ-এ জানিয়েছেন যে পাঁচজন দুষ্কৃতি তাঁকে আক্রমণ করে। নিজেকে বাঁচাতে  গিয়ে তাঁর ডানহাত ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত। তাঁকে রড দিয়ে মারা হয় বলে অভিযোগ করেছেন কিলি। তবে মার খেয়ে চুপ করে থাকেননি তিনি পাঁচজনের মধ্যে দুজনকে ভাল শিক্ষা দিয়েছেন।যদিও বেশ ক্ষত তৈরি হয়েছে তাঁর শরীরে সেরে উঠতে সময় লাগবে বেশ।
দুষ্কৃতকারীদের পরিচয় পাওয়া যায়নি এখনও। কোন উদ্দেশ্যে তারা এই কুকীর্তি করেছে সে বিষয় এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। দ্রুত আরোগ্য কামনা করেছেন কিলির ভক্ত অনুরাগীরা যাঁর মধ্যে রয়েছেন অসংখ্য ভারতীয়ও।

ধর্ষণের পর হত্যার অভিযোগ উন্নাওয়ে! হাসপাতালে নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...