Thursday, June 25, 2026

DYFI Kerala: পথ দেখাল কেরল, প্রথমবার সিপিএমের যুব সংগঠনের রাজ্য কমিটিতে রূপান্তকামী লায়া

Date:

Share post:

যাবতীয় প্রথা ভেঙে সিপিএমের (CPM) যুব সংগঠন ডিওয়াইএফআই-এর (DYFI) কেরল শাখার রাজ্য কমিটিতে (State Committee) জায়গা পেলেন এক রূপান্তরকামী (Transgender)। নাম লায়া মারিয়া জেসন (Laya Maria Jeson)।  ২০১৯ সালে যুব সংগঠনের প্রাথমিক সদস্য হয়েছিলেন তিনি। এ বার তাঁকে যুব সংগঠনের রাজ্য কমিটিতে আনা হল। লায়া চাঙ্গানাচেরি এসবি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক। তিনি বর্তমানে তিরুঅনন্তপুরমের সংগঠনের সমাজকল্যাণ শাখায় কাজ করছেন।

এছাড়া কেরল ডিআইএফআই-এর নতুন সভাপতি হলেন ভি ভাসিফ। শনিবারই একটি জনসভা দিয়ে কেরল ডিওয়াইএফআই-এর রাজ্য সম্মেলন শেষ হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন পলিটব্যুরোর সদস্য বৃন্দা কারাট।

প্রসঙ্গত, এ বার ইতিহাস তৈরি হয়েছে সিপিএম পলিটব্যুরোতেও। বাংলার রামচন্দ্র ডোম প্রথম দলিত নেতা হিসেবে জায়গা পেয়েছেন।  এবার পরিবর্তনের ছাপ দেখা গেল দলের যুব সংগঠনেও।

আরও পড়ুন- শ্রমিক নয় ‘সাথী’, মে দিবসের শুভেচ্ছায় টুইটে লিখলেন মুখ্যমন্ত্রী

 

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...