Saturday, June 27, 2026

উত্তরপ্রদেশে গণধর্ষণের ভিডিও ভাইরাল, তীব্র ক্ষোভ প্রকাশ তৃণমূলের

Date:

Share post:

৩০ বছরের এক মহিলাকে গণধর্ষণ করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে । যোগী আদিত্যনাথ এর রাজ্য উত্তরপ্রদেশে এই জঘন্য , ঘৃণ্য ঘটনাটি ঘটেছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসও ।

ধর্ষণের ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুরে (Shahajahanpur)। ধর্ষিতার অভিযোগ, ২২ এপ্রিল তাঁকে পাঁচজন লোক বাড়ির বাইরে অন্য একটি ঘরে টেনে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে। ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে শনিবার গণধর্ষণের (Gangrape) একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় কুমার (Additional SP Sanjay Kumar) জানিয়েছেন, বিষয়টির তদন্ত চলছে।

অভিযোগ উঠেছে, ধর্ষণের ভিডিও রেকর্ড করা হয়েছে এবং এক সপ্তাহ পর সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এএসপি জানিয়েছেন, অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজ চলছে।

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (All India Trinamool Congress) টুইটার হ্যান্ডেল এ একটি টুইট করে বলা হয়েছে, যোগী আদিত্যনাথের সময় কালে মহিলাদের সঙ্গে সবচেয়ে জঘন্য অপরাধগুলি ঘটছে! জাতীয় মহিলা কমিশন কি ঘুমিয়ে আছে? জাতীয় মানবাধিকার কমিশন কি ঘুমাচ্ছে? বিজেপি শাসিত উত্তরপ্রদেশে মারাত্মকভাবে মানবাধিকার লঙ্ঘন। লজ্জা।”

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...